হোম > খেলা > অন্য খেলা

এশিয়া কাপে সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশের তীরন্দাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপে সোনা জয়ের লড়াইয়ে আছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। ফাইল ছবি

সিঙ্গাপুরে এশিয়া কাপের দ্বিতীয় লেগ থেকে অন্তত দুটি পদক জয়ের আশা করেছিলেন বাংলাদেশ কোচ মার্টিন ফ্রেডরিখ। দলীয় ইভেন্টে নিয়েই প্রত্যাশা বেশি ছিল তাঁর। পুরুষ রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে অবশ্য চমক দেখিয়েছেন আব্দুর রহমান আলিফ। ফাইনালে উঠে তিনি দেখাচ্ছেন সোনা জয়ের স্বপ্ন।

গতকাল বাছাইপর্বে সাতে থেকে শেষ করেন আলিফ। যার ফলে তাঁর নকআউট ম্যাচ শুরু হয় দ্বিতীয় রাউন্ড থেকে। চীনের আলিনকে ৬-২ সেট পয়েন্টে উড়িয়ে দেন তিনি। পঞ্চম রাউন্ডে অবশ্য পাঁচ সেটের লড়াই হয় মালয়েশিয়ার শিয়াফিক বুসথামিনের সঙ্গে। কিন্তু হাল ছাড়েননি আলিফ। ৬-৪ সেট পয়েন্টে ম্যাচ জিতে নিয়ে পা রাখেন কোয়ার্টার ফাইনালে।

সামনে পড়েছিল কঠিন প্রতিপক্ষ তাই-ইয়েন লিউ। চাইনিজ তাইপের এই তীরন্দাজ বাছাইপর্ব শেষ করেন দুইয়ে থেকে। তবে আলিফের কাছে বিধ্বস্ত হন ৭-৩ ব্যবধানে। সেমিফাইনালে চাইনিজ তাইপের আরেক তীরন্দাজ পিন-আন চেনকে ৬-৪ ব্যবধানে হারিয়ে পদক নিশ্চিত করেন আলিফ। ২০ জুন ফাইনালে জাপানের গাকুতো মিয়াতার বিপক্ষে সোনার লড়াইয়ে নামবেন তিনি।

এই ইভেন্টে প্রথম রাউন্ডে ছিটকে যান সাগর ইসলাম ও রামকৃষ্ণ সাহা। রাকিব মিয়া দ্বিতীয় রাউন্ডে গেলেও হেরে যান মালয়েশিয়ার বুসথামিনের কাছে।

রিকার্ভের নারী ইভেন্টে প্রথম দুই রাউন্ডে জিতলেও তৃতীয় রাউন্ডে হেরে যান বাংলাদেশের মনিরা আক্তার। ভারতের বৈষ্ণভী বাবারাওয়ের কাছে ৭-৩ ব্যবধানে হারেন তিনি।

পুরুষ কম্পাউন্ডে আলিফের মতো সোনা জয়ের পথে হাঁটছিলেন হিমু বাছাড়। কিন্তু সেমিফাইনালে ভারতের আর্চার কুশল দালালের কাছে ১৪৭-১৪৩ স্কোরে হেরে পা হড়কান তিনি। তবে রয়েছে ব্রোঞ্জ জয়ের সম্ভাবনা। ২০ জুন যেখানে হিমু মুখোমুখি হবেন ভারতের শচীন চেচির। এর আগে কোয়ার্টারে ভারতের মনি রত্নম থিরুমুরু, তৃতীয় রাউন্ডে কাজাখস্তানের বুনিয়োদ মির্জামেতভ ও দ্বিতীয় রাউন্ডে সৌদি আরবের আব্দুল্লাহ ইব্রাহিমকে হারান হিমু। একই ইভেন্টে বাংলাদেশের বাকি দুই আর্চার অবশ্য হতাশ করেছে। নেওয়াজ আহমেদ রাকিব প্রথম ও সোহেল রানা দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন।

নারী কম্পাউন্ডে বাংলাদেশের পুষ্পিতা জামান তৃতীয়, বন্যা আক্তার দ্বিতীয় ও কুলসুম আক্তার মনি প্রথম রাউন্ডের বেশি এগোতে পারেননি।

তুরস্কে চ্যাম্পিয়ন হয়ে গ্র্যান্ডমাস্টার নর্ম পেলেন ফাহাদ

একলাফে ভাঙলেন ২২ বছরের রেকর্ড

আবারও দ্রুততম মানব ইমরানুর, হারানো মুকুট ফিরে পেলেন শিরিন

আবারও স্পনসর ছাড়াই জাতীয় অ্যাথলেটিকস

জয়ের ধারায় ফিরবে তো পাঞ্জাব

কলকাতার ভাগ্যে কী রয়েছে

বাংলাদেশ-পাকিস্তান টেস্টসহ আর কী দেখবেন

রাশিয়ার শাস্তি এখনো বহাল রেখেছে অলিম্পিক, বেলারুশের সুখবর

মাঠ-স্টেডিয়ামে মেলা বসতে দেবে না সরকার

এই বিশ্বকাপে বাংলাদেশ এবারই প্রথম