হোম > খেলা > অন্য খেলা

কঠোর অনুশীলনের মাঝে পড়ালেখাতেও উজ্জ্বল দিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘যে রাঁধে সে চুলও বাঁধে’-দিয়া সিদ্দিকী যেন এই প্রবাদের যথার্থ উদাহরণ। আর্চারিতে তো নিয়মিত পদক পাচ্ছেন। আর্চারির এই ফর্ম তিনি টেনে নিয়ে এলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও (এইচএসসি)। এইচএসসিতে আজ জিপিএ–৫ পেয়েছেন দেশসেরা এই আর্চার। 

সারা দেশের সব শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ফলাফল আজ প্রকাশিত হয়েছে। বিকেএসপির শিক্ষার্থী দিয়া বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছেন জিপিএ–৫। দারুণ এই ফলাফলের কৃতিত্ব দিয়া দিয়েছেন অভিভাবক ও কোচকে। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘পরীক্ষার এক মাস আগে অনেক কষ্ট হয়েছে। অনেক এলোমেলো হয়ে পড়েছিলাম। পরীক্ষা আর ট্রেনিং মিলিয়ে খুব কঠিন একটা অবস্থা ছিল। মাকে বলতাম হচ্ছে না, পারছি না। মা-বাবা সাহস দিতেন। কোচ (মার্টিন ফ্রেডরিক) আমাকে অনেক ছাড় দিয়েছেন। তিনি চাইতেন, আমি যেন ভালো করে পড়ালেখা করি। সবার সহযোগিতায় আজ এই ফল।’ 

এইচএসসির পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন দিয়া। দেশসেরা এই আর্চার বলেছেন, ‘এবার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পড়া। বাবার ইচ্ছা ছিল ডাক্তার হই। তাকে নিজের ইচ্ছার কথা বলতে তিনিও মেনে নিয়েছেন।’

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

পর্তুগাল-স্পেন হাইভোল্টেজ শেষ ষোলোর ম্যাচ কোথায় দেখবেন

ব্রাজিল কি পাবে শেষ আটের টিকিট

ফ্রান্সকে কি চমকে দিতে পারবে প্যারাগুয়ে

নকআউট পর্বে খেলতে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

রোনালদোরা কি পারবেন ক্রোয়েশিয়া-বাধা টপকে সামনে এগোতে

ইংল্যান্ড কি আজ অঘটনের শিকার হবে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হচ্ছে, জানা যাবে আজ

শেষ বত্রিশের বাধা কি পেরোতে পারবে ব্রাজিল

তিনে তিন করার লক্ষ্যে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়