হোম > খেলা > অন্য খেলা

বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি হকি প্রতিযোগিতা সমাপ্ত

ক্রীড়া ডেস্ক    

হয়ে গেল বাংলাদেশ বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি হকি প্রতিযোগিতা। ছবি: সৌজন্যে

বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি হকি প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের হকি মাঠে অনুষ্ঠিত হয়েছে।

চূড়ান্ত খেলায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ৬-২ গোলে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৬ সেপ্টেম্বর বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি প্রতিযোগিতার উদ্বোধন করেন। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমানবাহিনীর সাতটি দল অংশগ্রহণ নেয়। বিজ্ঞপ্তি।