হোম > খেলা > অন্য খেলা

বাংলাদেশের আম্পায়ারকে চ্যালেঞ্জ করেও ব্যর্থ ভারতীয় অধিনায়ক

ক্রীড়া ডেস্ক    

রিভিউ নিয়েও বাঁচতে পারেননি শুবমান গিল। উল্টো দলের একটা রিভিউও নষ্ট করলেন ভারতীয় অধিনায়ক। ছবি: ক্রিকইনফো

শুবমান গিলের বিপক্ষে প্রবাত জয়াসুরিয়া এলবিডব্লিউর আবেদন করতেই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আঙুল তুলে দিলেন। গিল রিভিউ নিলেও শেষ পর্যন্ত বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থেকেছে। ৮ রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পাশাপাশি রিভিউও নষ্ট করলেন ভারতীয় অধিনায়ক।

দ্বিতীয় ইনিংসে ভারত ২৯ ওভারে ৪ উইকেটে ১১৬ রান করার পর চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে গেছে তারা। ঋষভ পন্ত ও ধ্রুব জুরেল ২১ ও ৫ রানে ব্যাটিং করছেন। ১৭৮ রানের লিডসহ সফরকারীদের স্কোর ২৯৪ রান। এর আগে প্রথম ইনিংসে ভারত ৪৬২ রানে অলআউট হয়েছে। জবাবে শ্রীলঙ্কা সব উইকেট হারিয়ে ২৮৪ রান করেছে তাদের প্রথম ইনিংসে। আজ গলে চলছে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।