হোম > খেলা > অন্য খেলা

স্থগিত হতে পারে ১৫ ফেডারেশনের আর্থিক বরাদ্দ

আজকের পত্রিকা ডেস্ক­

সরকারি নির্দেশনা অমান্য করে শাস্তির মুখে ১৫ ফেডারেশন। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব উদ্‌যাপনের ঘোষণা দিয়েছিল। কিন্তু সেই ঘোষণা অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) কোনো কর্মপরিকল্পনা জমা না দেওয়ায় দেশের ১৫ ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনের আর্থিক বরাদ্দ স্থগিত করা হতে পারে।

ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোর কর্মপরিকল্পনা জমা দেওয়ার শেষ দিন ছিল ৫ জানুয়ারি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পরিকল্পনা জমা দেওয়া দূরে থাক আজ পর্যন্ত ৭টি ফেডারেশন ও ৮টি অ্যাসোসিয়েশন থেকে কোনো সাড়াই পায়নি এনএসসি। শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে পরিষদ। এনএসসির আইনের ধারা-২৩ (গ) অনুসারে এ ধরনের নির্দেশনা পালন করা ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের দায়িত্ব। কিন্তু নির্দেশনা না মানায় এসব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের আর্থিক বরাদ্দ স্থগিত করে দিতে পারে সংস্থাটি। আজ এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

শাস্তির মুখে পড়তে যাওয়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনগুলো হলো-বাংলাদেশ গলফ ফেডারেশন, বাংলাদেশ রোয়িং ফেডারেশন, বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন, বাংলাদেশ ক্যারম ফেডারেশন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন, বাংলাদেশ ব্রিজ ফেডারেশন, বাংলাদেশ প্যারা আরচারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বাশআপ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ খিউকুশীন অ্যাসোসিয়েশন।

বাংলাদেশকে অপেক্ষায় রেখে এশিয়ান গেমসে উজবেকিস্তান

৮ ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

টিভিতে না দেখালেও বাংলাদেশ-ভারত ফাইনাল দেখবেন কোথায়

রিশাদরা কি জয়ের দেখা পাবেন পিএসএলে

জয় দিয়ে বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ

টিভিতে দেখা যাবে না বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল, তাহলে দেখবেন কোথায়

টাইগার উডসের সঙ্গে ‘সংসার’ ভাঙার হুমকি ট্রাম্পের সাবেক পুত্রবধূর

রাজনৈতিক দল বা গোষ্ঠীর সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

কথা কম, খেলতে হবে বেশি: প্রধানমন্ত্রী

প্রথম ধাপে সরকারি বেতন পাচ্ছেন ১২৯ ক্রীড়াবিদ