২০২৬ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসান খেলছেন জাফনা কিংসের হয়ে। আর মেহেদী হাসান মিরাজের দল গল গ্যালান্টস। সাকিব ১৯ জুলাই এবারের এলপিএলে একমাত্র ম্যাচে খেলতে নেমে ৪ ওভারে ১২ রানে নেন ২ উইকেট। এক ওভার মেডেনও দেন। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে সেই ম্যাচে তাঁর ব্যাটিংয়েরই প্রয়োজন পড়েনি। অন্যদিকে মিরাজ দুই ম্যাচ মিলে করেছেন ২৩ রান। পাননি কোনো উইকেট।
আজ দুটি ভিন্ন ম্যাচে মাঠে নামছে সাকিব ও মিরাজের দল। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মাঠে নামছে কলম্বো ক্যাপ-জাফনা কিংস। রাত ৮টায় মাঠে গড়াবে গল গ্যালান্টস-ডাম্বুলা সিক্সার্স। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ক্রিকেট খেলা সরাসরি
লঙ্কান প্রিমিয়ার লিগ
কলম্বো-জাফনা
বেলা ৩টা ৩০ মিনিট
সরাসরি
ডাম্বুলা-গল
রাত ৮টা
সরাসরি
স্টার স্পোর্টস ৩
ব্যাডমিন্টন খেলা সরাসরি
বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর
সকাল ১০টা ৩০ মিনিট ও বেলা ১টা ৩০ মিনিট
সরাসরি
স্টার স্পোর্টস সিলেক্ট ২