হোম > খেলা > অন্য খেলা

রোমান-দিয়াদের সামনে ৩ ইউরোপীয় প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাছাই পর্বের বাধা পার করেছিলেন টেনেটুনে। নকআউট পর্বে গিয়েই ঘুরে দাঁড়ালেন রোমান সানারা। আর্চারি বিশ্বকাপ স্টেজ ওয়ানের এলিমিনেশন রাউন্ডে নিজ নিজ ম্যাচ জিতেছেন রোমান সানা, সাগর ইসলাম ও হাকিম আহমেদ রুবেল। 

ছেলেদের রিকার্ভ ইভেন্টের বাছাইপর্বে বাংলাদেশের মধ্যে সেরা পারফর্ম করেছেন সাগর। ১১০ তিরন্দাজের মধ্যে ৬৫৭ স্কোর গড়ে ২৯ তম হয়েছেন সাগর। তাঁর কাছে পাত্তাই পাননি মরক্কোর ওমর বুসোনি। বাংলাদেশি তিরন্দাজ জিতেছেন ৭-১ সেটে। 

বাছাইয়ে ৫৯ তম হয়েছিলেন হাকিম, রোমানের অবস্থান ছিল ৮৬ তম। ক্রোয়েশিয়ার লোভরো সেরনির বিপক্ষে ৬-২ সেটে জয়ে পেয়েছেন রুবেল। ব্রিটিশ জেমস উডগেটের বিপক্ষে রোমানের জয় ৬-০ সেটে। বাছাই পর্ব শেষে বাংলাদেশের নারী তিরন্দাজদের অবস্থান মাঝামাঝি। 

৬২৮ স্কোরে ৮৮ জনের মধ্যে ৪০ তম হয়েছেন দিয়া সিদ্দিকী। ৬২০ স্কোরে ফামিদা নিশা হয়েছেন ৫২ তম। অল্পের জন্য রক্ষা পেয়েছেন এশিয়া কাপে সোনাজয়ী নাসরিন আক্তার। 

পুরুষ দলীয় ইভেন্টে ১৬ তম হওয়া রোমানদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। নারী দলীয় ইভেন্টে ১২ তম হওয়া দিয়ারা সেরা আটে ওঠার লড়াইয়ে খেলবেন ইতালির বিপক্ষে। মিশ্র দ্বৈতে দিয়া-সাগরের প্রতিপক্ষ রোমানিয়া।

পর্তুগাল-স্পেন হাইভোল্টেজ শেষ ষোলোর ম্যাচ কোথায় দেখবেন

ব্রাজিল কি পাবে শেষ আটের টিকিট

ফ্রান্সকে কি চমকে দিতে পারবে প্যারাগুয়ে

নকআউট পর্বে খেলতে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

রোনালদোরা কি পারবেন ক্রোয়েশিয়া-বাধা টপকে সামনে এগোতে

ইংল্যান্ড কি আজ অঘটনের শিকার হবে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হচ্ছে, জানা যাবে আজ

শেষ বত্রিশের বাধা কি পেরোতে পারবে ব্রাজিল

তিনে তিন করার লক্ষ্যে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নামছেন রোনালদোরা, খেলা দেখবেন কোথায়