হোম > খেলা > অন্য খেলা

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। ছবি: সৌজন্য ছবি

ইরাকের সুলাইমানিয়াহতে এশিয়া কাপ আর্চারিতে (ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ-২) স্বর্ণপদকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী—দুই দলগত ইভেন্টেই ফাইনালে উঠেছেন বাংলাদেশের আর্চাররা। দুই ফাইনালেই প্রতিপক্ষ কাজাখস্তান।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের সেমিফাইনালে উজবেকিস্তানকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিকে নিয়ে গড়া দলটি জিতেছে সরাসরি ৬-০ সেট পয়েন্টে। র‍্যাঙ্কিং রাউন্ডে প্রথম হওয়ায় কোয়ার্টার ফাইনাল খেলতে হয়নি বাংলাদেশের আর্চারদের। শেষ আটে পাকিস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল উজবেকিস্তান। ফাইনালে ওঠার অন্য লড়াইয়ে স্বাগতিক ইরাককে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছে কাজাখস্তান।

কম্পাউন্ড নারী দলগত ইভেন্টেও ফাইনালে যাওয়ার পথে দাপট দেখিয়েছে বাংলাদেশ। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনির দল সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে ২৩৩-২১৯ পয়েন্টে। র‍্যাঙ্কিং রাউন্ডে শীর্ষে থাকায় এই ইভেন্টেও প্রথম পর্বে সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ করতে ইরাক ও কাজাখস্তানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নির্ধারিত সময়ে দুই দলের স্কোর ছিল ২১৭-২১৭। পরে শুটঅফে ২৯-২৭ পয়েন্টে জিতে ফাইনালে জায়গা করে নেয় কাজাখস্তান।

রিকার্ভ পুরুষ দলের ফাইনাল ২৮ অক্টোবর। পরদিন ২৯ অক্টোবর স্বর্ণপদকের লড়াইয়ে নামবে কম্পাউন্ড নারী দল।

শিরিনের রেকর্ড গড়া ডাবল, সেরা অ্যাথলেট ইমরানুর-প্রিয়া

ইমরানুর-শিরিনের মুকুট ধরে রাখার দিনে টাইমিং নিয়ে বিতর্ক

ভারতের সঙ্গে লড়াই করেও পারল না বাংলাদেশ

ভারতকে জবাব দিতে চায় বাংলাদেশ

পদক জয়ের লক্ষ্যে ইরাক যাচ্ছেন আর্চাররা

বিতর্ক এড়াতে অ্যাথলেটিকসে বাড়ছে প্রযুক্তির ছোঁয়া

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দেখবেন কোথায়

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক আশরাফুল

মালদ্বীপকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ

ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ বাংলাদেশ-ভারতের ৭ দাবাড়ু