হোম > খেলা > অন্য খেলা

গোল ব্যাটলস ফুটবল গেমিং চ্যাম্পিয়নশিপে কে হলেন চ্যাম্পিয়ন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গোল ব্যাটলস গেমিং চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে গতকাল। ছবি: ইউনাইটেড গ্রুপ

প্লেয়ার্ডের আয়োজনে এবং অ্যারোব্যাটের সহযোগিতায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘গোল ব্যাটলস ফুটবল গেমিং চ্যাম্পিয়নশিপ’ শেষ হয়েছে। গতকাল উত্তরায় অনুষ্ঠিত সেন্টারপয়েন্টে এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২০০-এরও বেশি ফুটবলপ্রেমী অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী ৬৪ দলের প্রত্যেকটিতে ছিলেন তিনজন করে খেলোয়াড়। টানটান উত্তেজনাপূর্ণ গ্র্যান্ড ফাইনালে জায়েদ উল হক এবং ফাইয়াজুল ইসলাম রিমন মুখোমুখি হয়েছেন। চূড়ান্ত লড়াইয়ে জায়েদ চ্যাম্পিয়ন হয়েছেন।

১৬ থেকে ১৮ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে নকআউট পদ্ধতি অনুসরণ করা হয়। গ্রুপ পর্বে ২০০-এরও বেশি খেলোয়াড় অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতায় শেষ ৬৪, শেষ ৩২, শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ধাপ অতিক্রম করে গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত হয়েছে। প্রত্যেক পর্বেই অংশগ্রহণকারীরা দক্ষতা, কৌশল ও ক্রীড়াসুলভ মানসিকতার অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেন।

তিন দিনব্যাপী এই আয়োজন চলাকালে সেন্টারপয়েন্ট পরিণত হয় গেমার, দর্শক এবং ই-স্পোর্টস অনুরাগীদের এক প্রাণবন্ত মিলনমেলায়। প্রতিযোগিতার পাশাপাশি ‘গোল ব্যাটলস–ফুটবল গেমিং চ্যাম্পিয়নশিপ’ বাংলাদেশের দ্রুত বিকাশমান গেমিং কমিউনিটির জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। সেখানে খেলোয়াড়, ব্র্যান্ড এবং দর্শকেরা একসঙ্গে প্রতিযোগিতামূলক ফুটবল গেমিংয়ের রোমাঞ্চ উপভোগ করেছেন।

জুনিয়র নারী এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ফ্রান্স নাকি ইংল্যান্ড, সান্ত্বনার জয় কে পাবে আজ

সিরিজে ফিরতে পারবে তো বাংলাদেশ

এবারও কি ফাইনালে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

সেমিফাইনালে কাকে পাচ্ছে ফ্রান্স

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

পর্তুগাল-স্পেন হাইভোল্টেজ শেষ ষোলোর ম্যাচ কোথায় দেখবেন

ব্রাজিল কি পাবে শেষ আটের টিকিট

ফ্রান্সকে কি চমকে দিতে পারবে প্যারাগুয়ে

নকআউট পর্বে খেলতে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়