সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল পাকিস্তান। বাবর আজম টেস্ট অধিনায়কত্ব ফিরে পেয়ে দুর্দান্ত খেলেছিলেন। পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ও বলা যায়। পেয়েছিলেন সিরিজসেরার পুরস্কার। এবার ইংল্যান্ড সফরে সিরিজের প্রথম টেস্টে বাবরকে পাচ্ছে না পাকিস্তান। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করবেন সালমান আলী আগা।
হেডিংলিতে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজ। গলে চলছে শ্রীলঙ্কা-ভারত সিরিজের প্রথম টেস্ট। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ক্রিকেট খেলা সরাসরি
প্রথম টেস্ট-প্রথম দিন
ইংল্যান্ড-পাকিস্তান
বিকেল ৪টা
সরাসরি
সনি স্পোর্টস ৫
প্রথম টেস্ট-পঞ্চম দিন
শ্রীলঙ্কা-ভারত
সকাল ১০-১৫ মিনিট
সরাসরি
সনি স্পোর্টস ১