হোম > খেলা > ফুটবল

সেই বিতর্কিত ঘটনায় নেইমারের পক্ষে সাফাই গাইল সান্তোস

ক্রীড়া ডেস্ক    

মেজাজ হারিয়ে প্রতিপক্ষ দলের কাছ থেকে গালি হজম করেছেন নেইমার। ছবি: সংগৃহীত

বিতর্ক আর নেইমার যেন একে অপরের পরিপূরক। ম্যাচের ফল ছাপিয়ে অনেক সময় তাঁর আচরণ নিয়ে আলোচনা চলে বেশি। এবার সান্তোসের জয়ের পর প্রতিপক্ষ দলকে তাতিয়ে সমালোচিত হলেন নেইমার। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ইস্যুতে মুখ খুলল সান্তোস।

বেলেমের মাঙ্গেইরাও স্টেডিয়ামে গতকাল কোপা দো ব্রাজিলের রেমো-সান্তোস শেষ ষোলোর দ্বিতীয় লেগ শেষে প্রতিপক্ষের সঙ্গে লেগে গেছে নেইমারের। জয়ের পর মিক্সড জোনে রেমোর কর্মকর্তা ও সমর্থকদের সামনে নেচে নেইমার চিৎকার করে বলতে থাকেন, ‘এলিমিনেটেড! এলিমিনেটেড!’ তাতে প্রতিপক্ষ দলের কাছ থেকে ব্রাজিলের তারকা ফুটবলারকে গালিও হজম করতে হয়েছে। এ ঘটনায় সান্তোস গত রাতে নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে বলেছে,‘সান্তোস ফুটবল ক্লাব রেমোর সভাপতির নেইমার জুনিয়রকে উদ্দেশ্য করে দেওয়া অপমানজনক মন্তব্য এবং রেফারিংয়ে পক্ষপাতিত্বের ইঙ্গিতপূর্ণ ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা জানাচ্ছে।’

নেইমারের ঘটনা নিয়ে রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা তীব্র সমালোচনা করেছেন। তাঁর মতে নেইমারকে আদর্শ হিসেবে বিবেচনা করাই ঠিক না। ব্রাজিলের ফরোয়ার্ডকে নিয়ে এমন মন্তব্যের প্রেক্ষিতে সান্তোস বলেছে, ‘খেলাধুলা নিয়ে সমালোচনা করা বৈধ ও গ্রহণযোগ্য। কিন্তু ব্যক্তিগত আক্রমণ এবং প্রমাণহীন অভিযোগ শালীনতা ও নৈতিকতার সীমা অতিক্রম করে। সান্তোস এফসি সব সময় তার খেলোয়াড়দের, ক্লাবের গৌরবময় ইতিহাস এবং প্রতিষ্ঠানের সততা রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে।’

প্রতিপক্ষ দলকে নেইমার ‘এলিমিনেটেড, এলিমিনেটেড’ বলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেমোর সমর্থকেরা অশালীন অঙ্গভঙ্গি ও আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখান। ভাইরাল হওয়া ভিডিওতে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে গালিও দিচ্ছেন প্রতিপক্ষের সমর্থকেরা। সম্ভাব্য সংঘর্ষ ঠেকাতে নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপ করতে হয়।

ম্যাচ শেষে রেমোর খেলোয়াড় এবং কর্মকর্তাদের সঙ্গে ঝগড়ার জেরে ব্রাজিলের বেলেম সিটি কাউন্সিলে নেইমারকে অবাঞ্ছিত ঘোষণার প্রস্তাব ওঠে। বেলেম সিটি কাউন্সিলের সদস্য মারিনর ব্রিতো অভিযোগ করেছিলেন, পারা অঙ্গরাজ্যের খেলোয়াড়দের অসম্মান করেছেন তিনি। গতকাল দ্বিতীয় লেগে ২৮ মিনিটে ডিফেন্ডার মারলনকে হারিয়ে ১০ জনের দলে পরিণত হয় সান্তোস। ৭৪ মিনিটে সান্তোসের একমাত্র গোল করেন রনি। দুই লেগ মিলিয়ে ১-০ গোলে জিতে কোপা দো ব্রাজিলের শেষ আটে উঠেছে সান্তোস।

একই সঙ্গে উরুগুয়ের দুই দলের কোচ ফোরলান

ডাকাতের হামলায় প্রাণ হারালেন উগান্ডার ফুটবলার

মেসির ভাইয়ের ক্লাবের কোচের পদত্যাগ

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ইনফান্তিনো

রেকর্ড গড়েই ছন্দে ফিরলেন মেসি

অস্ত্রোপচারের পর আর্জেন্টিনার ফুটবলারের আবেগঘন বার্তা

এক মৌসুমেই রেকর্ড ৯ নতুন কোচ

মেজাজ হারিয়ে গালি শুনলেন নেইমার

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য মেসির কোটি টাকার অনুদান

চাপের মুখে জরুরি বৈঠক ডাকলেন ফিফা সভাপতি