হোম > খেলা > ফুটবল

অভিষেকে কীর্তি গড়া আর্জেন্টাইন ফুটবলার যাচ্ছেন রিয়ালে

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আগেই বলেছিলেন, চিলির বিপক্ষে সুযোগ দেবেন নতুনদের। যেই কথা, সেই কাজ। অভিষেক করালেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর। ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার অভিষেকে গড়লেন কীর্তি, একইসঙ্গে তাঁর দুয়ারে কড়া নাড়ছে রিয়াল মাদ্রিদও।

চিলির বিপক্ষে আজ ১-০ গোলে জয়ের ম্যাচে ৮৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ফ্রাঙ্কো। প্রতিযোগিতামূলক ম্যাচে তাঁর চেয়ে কম বয়সে (১৭ বছর ২৯৫ দিন) অভিষেক হয়নি আর কোনো আর্জেন্টাইন ফুটবলারের। সাড়ে ৪ কোটি ডলারে ৬ বছরের চুক্তিতে তাঁকে দলে ভেড়াচ্ছে রিয়াল। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন ফ্রাঙ্কোর বর্তমান ক্লাব রিভার প্লেটের এক মুখপাত্র।

গত বছরের জানুয়ারিতে রিভার প্লেটের জার্সিতে অভিষেক হয় ফ্রাঙ্কোর। প্রতিভা বিচ্ছুরণ ঘটিয়ে দেখাতে থাকেন ভবিষ্যতের স্বপ্ন। মূল একাদশেও জায়গা পাকা করেন দ্রুতই। বাঁ পায়ে সৌরভ ছড়ানো এই ফুটবলারকে নিয়ে রিভার প্লেটের মুখপাত্র বলেন, ‘চুক্তি প্রায় চূড়ান্ত। এখন শুধু কয়েকটি বিষয়ে সমঝোতা বাকি আছে।’

গত এপ্রিলে সুপারক্লাসিকোতে বোকা জুনিয়র্সের বিপক্ষে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করে আলোড়ন ফেলে দেন ফ্রাঙ্কো। রিয়াল তো বটেই ম্যানচেস্টার ইউনাইটেড ও সদ্য চ্যাম্পিয়নস লিগ জেতা পিএসজিও তাঁর পিছু নিতে শুরু করে। তবে দিনশেষে সফল হলো রিয়ালই।

২০১৪ সালে আনহেল দি মারিয়া চলে যাওয়ার পর রিয়াল আর কোনো আর্জেন্টাইন ফুটবলার দলে ভেড়ায়নি। ফ্রাঙ্কোকে দিয়ে কাটতে যাচ্ছে সেই খরা। তবে ১৭ বছর বয়সী ফরোয়ার্ড কবে যোগ দেবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর মতে, রিভার প্লেট ফ্রাঙ্কোকে ডিসেম্বর পর্যন্ত ধারে রেখে দিতে চায়, যাতে সে ক্লাবের হয়ে কোপা লিবার্তাদোরেস খেলতে পারে।

আর্জেন্টিনাকে মিসর কোচের হুঁশিয়ারি, ‘আমাদের ২৬ জন মেসি আছে’

খালি গায়ের হালান্ডকে জড়িয়ে ধরলেন নরওয়ের হবু রানি

মিসর ম্যাচের আগে মেসির স্ত্রীকে কী উপহার দিলেন রোনালদোর স্ত্রী

নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে অনুরোধের কথা স্বীকার করলেন ট্রাম্প

বিশ্ব মিডিয়াতেও তোলপাড় ব্রাজিলের ব্যর্থতা

‘ট্রাম্পের হস্তক্ষেপের পর নিষেধাজ্ঞা তুলে নিয়ে ফিফা সীমা ছাড়িয়ে গেছে’

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি ছাড়লেন ঘানার কোচও

সিয়াটলে হাসবে কে, যুক্তরাষ্ট্র না বেলজিয়াম

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা