হোম > খেলা > ফুটবল

বাংলাদেশের কোচ হলেন পর্তুগালের লেমোস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০১৭ সালে বাংলাদেশ জাতীয় দলের ট্রেইনার ছিলেন মারিও লেমোস। চার বছর পর এবার সেই জাতীয় দলেরই মূল কোচের দায়িত্ব পেয়েছেন তিন মৌসুম ধরে আবাহনীকে কোচিং করানো এই পর্তুগিজ কোচ। 

মূল কোচ জেমি ডেকে দুই মাসের অব্যাহতি দিয়ে বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোনকে সাফের দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জামালদের সাফের ফাইনালে তুলতে না পারলেও খুব খারাপ করেছেন ব্রুজোন, তা বলা যাবে না। 

তবে শ্রীলঙ্কায় আগামী মাসে চার জাতি টুর্নামেন্টে বাফুফে তাঁকে চাইলেও দায়িত্ব নিতে রাজি হননি ব্রুজোন। চার সপ্তাহের ছুটিতে ফিরে গেছেন স্পেনে। চার জাতি টুর্নামেন্টে তাই নতুন কোচের প্রয়োজন পড়তই। এই টুর্নেমেন্টে কোচ হিসেবে মারুফুল হকের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত লেমোসকেই বেছে নিয়েছে বাফুফে। 

ব্রুজোনের মতো তিন বছর ধরে বাংলাদেশে আছেন লেমোসও। আবাহনী এএফসি কাপের ইন্টার-রিজিওনাল সেমিফাইনালে উঠেছিল তাঁর হাত ধরে। লেমোস এখন ছুটিতে আছেন পর্তুগালে। ভিসা পেয়ে গেলে দুই-এক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন তিনি। এরপর ২৫ অক্টোবর থেকে জাতীয় ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন বাফুফে জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ।

আগামী মাসে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট শুরু হবে। সেখানে জামালদের কোচ হিসেবে থাকবেন লেমোস। বাংলাদেশের ম্যাচ তিনটি হবে নভেম্বরের ৮, ১১ ও ১৪ তারিখে। 

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি ছাড়লেন ঘানার কোচও

সিয়াটলে হাসবে কে, যুক্তরাষ্ট্র না বেলজিয়াম

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা

‘সৃষ্টিকর্তার যা ইচ্ছা তা-ই হবে’

‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে’

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির

ক্লাবহীন এক গোলরক্ষকের কাছেই হার মানল ব্রাজিল

নরওয়ের গোলরক্ষককে নেইমারের জবাব, ‘আমার সঙ্গে এসব চলবে না’

নাটকীয়তার পর মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড