হোম > খেলা > ফুটবল

জয়ে শুরু কিংসের ফেডারেশন কাপ

আজকের পত্রিকা ডেস্ক­

ফেডারেশন কাপের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ছবি: বসুন্ধরা কিংস

ফেডারেশন কাপের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অধিনায়ক তপু বর্মণের একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে ভ্যালেরি তিতের দল।

ম্যাচ শুরুর আগেই মাঠ নিয়ে আলোচনা। ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠ তেমন খেলার জন্য উপযুক্ত ছিল না। আগের দিনই ওঠানো হয়েছে ক্রিকেট পিচ। তাই মাঝমাঠ মনে হয়েছে ন্যাড়া। অন্য জায়গায় ঘাসের পরিমাণ কমই ছিল। এমন সমস্যাজর্জর মাঠে টেনেটুনে জিতেই সন্তুষ্ট কিংস। তবে ব্রাদার্স চেষ্টা করেছিল ড্র করে হলেও পয়েন্টে ভাগ বসাতে। শেষ পর্যন্ত সেটা পারেনি তারা। শুরু থেকে রক্ষণাত্মক ফুটবল খেলেও এক গোল হজম করে। আর গোলটা আসে দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগেল ফিগেইরা দামাশেনোর ক্রসে লাফিয়ে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন তপু। বাকি সময় চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি ব্রাদার্স।

এক গোলের জয় হলেও মৌসুমের শুরুটা ভালো হলো কিংসের। চ্যালেঞ্জ কাপ জেতার পর প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল চট্টগ্রাম আবাহনীকে। এবার ফেডারেশন কাপের মুকুট ধরে রাখার মিশনের শুরুতেও জয়ের হাসি।

দিনের আরেক ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ নামে ফর্টিস এফসির বিপক্ষে। ‘বি’ গ্রুপে থাকা দল দুটির শুরুটা হলো গোলশূন্য ড্র দিয়ে।

এমবাপ্পের গোলে শেষ আটে ফ্রান্স

ব্রাজিলের সামনে অজেয় নরওয়ে

হৃদয় জিতেছে কেপ ভার্দে

ব্রাজিল আগের মতো আর বড় ফেবারিট নয়, বলছে নরওয়ে

কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো

আর্জেন্টিনা কি স্বরূপে ফিরতে পারবে

আর্জেন্টিনার জন্য চিন্তা হচ্ছিল, ফিফা সভাপতির বক্তব্য ভাইরাল

দুঃসংবাদ পেল ফ্রান্স

কেপ ভার্দের বিপক্ষে ওই উদ্‌যাপনের ব্যাখ্যা দিলেন মেসি

শেষ ষোলোর লড়াইয়ের আগে বিপাকে ইংল্যান্ড