হোম > খেলা > ফুটবল

ফারহানের অভিষেক, দেখে নিন মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশের জার্সিতে অভিষেক ফারহান আলী ওয়াহিদের। ছবি: বাফুফে

মালয়েশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপের ম্যাচে বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ক্লাব ফুলহামের একাডেমিতে বেড়ে ওঠা এই উইঙ্গারের আজ জাতীয় দলের জার্সিতে অভিষেক হচ্ছে।

জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ একাদশে আছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণে তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিনের সঙ্গে খেলবেন শাকিল আহাদ তপু।

মাঝমাঠে হামজা চৌধুরীর সঙ্গে আছেন সোহেল রানা ও শমিত সোম। আক্রমণে ফারহান ও ফাহামিদুলের সঙ্গে মাঝখানে থাকবেন রাকিব হোসেন। ডুলি তাঁর ছক সাজিয়েছেন ৪-২-৩-১ কৌশলে।

বাংলাদেশের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া আজকের একাদশে নেই। তাঁর জায়গায় অধিনায়কের আর্মব্যান্ড পরবেন সোহেল রানা।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ; তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু; হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, ফারহান আলী ওয়াহিদ, সোহেল রানা, শমিত সোম; রাকিব হোসেন।