হোম > খেলা > ফুটবল

‘স্ত্রী-সন্তানকে খাওয়ানোর টাকা পাঠাতে পারছি না’, ভয়ে বাংলাদেশের কোচ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অনূর্ধ্ব-১৯ দলের কোচ পিটার গেরহার্ড। ছবি: সংগৃহীত

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্সের একটি ফেসবুক পোস্টে উদ্বেগ তৈরি হয়েছে। যশোরে শামসুল হুদা একাডেমিতে দল নিয়ে আবাসিক ক্যাম্পে থাকা এই কোচ জানিয়েছেন, বেতন না পাওয়ায় তাঁর হাতে কোনো টাকা নেই। এমনকি স্ত্রী ও সন্তানদের খরচের জন্যও টাকা পাঠাতে পারছেন না বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন জেরার্ড।

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জেরার্ড লিখেছেন, ‘খুব মন খারাপ লাগছে। বিষণ্ন লাগছে। আমার পরিবার এবং নিজের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। ক্রমাগত ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, আর আজও তেমনি আরেকটি কঠিন বাস্তবতা মেনে নিতে হলো।’

এরপর নিজের আর্থিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি লিখেছেন, ‘বেতনের অপেক্ষায় আছি। আমার কাছে কোনো টাকা নেই এবং আমার স্ত্রী ও সন্তানদের খাওয়ার জন্য টাকা পাঠাতে পারছি না।’

পোস্টের শেষ দিকে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জেরার্ড, ‘আমি আমার জীবনের জন্য শঙ্কিত এবং খুব ভয়ে আছি।’

তবে কোচের বেতন না পাওয়ার দাবির সঙ্গে একমত নয় বাফুফে। সূত্রে জানা গেছে, জেরার্ডের বেতন ইতিমধ্যে তাঁর ব্যাংক হিসাবে জমা হয়েছে। তবে করসংক্রান্ত কিছু নিয়মকানুনের কারণে সেই অর্থ স্ত্রীকে পাঠাতে তাঁর কিছুটা সময় লাগছে।

জেরার্ডের পোস্টে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা থাকলেও বাংলাদেশে অবস্থানকালে তাঁর নিরাপত্তা নিয়ে কোনো নির্দিষ্ট ঘটনার কথা জানা যায়নি। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই সামনে বর্তমানে যশোরে অনূর্ধ্ব-২০ দলের আবাসিক ক্যাম্প চলছে। ক্যাম্প ছেড়ে আজই ঢাকায় এসেছেন জেরার্ড।

রোনালদোর বিয়ের গুঞ্জনে গির্জায় ভিড়, আসলে কী ঘটেছে

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন মেসি

বাবাকে শেষবারের মতো বিদায় জানালেন মেসি

তাহলে এই কারণে ইতালির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন গার্দিওলা

খেপ খেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেবে বাফুফে

শাকিরা-পিকের সেই বিলাসবহুল বাড়ি কিনলেন ইয়ামাল

নতুন ক্লাবে শুরুর আগেই আইনি ঝামেলায় সালাহ

কাদামাটির সঙ্গে সখ্যতা গড়ে তুলছেন অ্যাডাম আব্বাস

ফিফা সভাপতির পরকীয়া প্রেম নিয়ে তদন্তে নামছে উয়েফা

হামজাই ইংল্যান্ডপ্রবাসী অ্যাডাম আব্বাসের প্রিয় খেলোয়াড়