হোম > খেলা > ফুটবল

পরিকল্পিতভাবে মেসিকে বিশ্বকাপ জেতানোর অভিযোগ ফন গালের

পুরোনো ক্ষত হয়তো এখনো শুকায়নি লুইস ফন গালের। তা না হলে প্রায় ৯ মাস আগে শেষ হওয়া বিশ্বকাপের ঘটনা টানবেন কেন তিনি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয়ভাবে তাঁর দল নেদারল্যান্ডস পেনাল্টিতে আর্জেন্টিনার কাছে হেরেছিল। সেই হার এখনো মেনে নিতে পারছেন না তিনি।

ফন গালের অভিযোগ, রুদ্ধশ্বাস ম্যাচে পরিকল্পিতভাবে নেদারল্যান্ডসকে হারানো হয়েছে। তাঁর মতে, মেসিকে বিশ্বকাপ জেতাতেই এমন পরিকল্পনা করা হয়েছিল। স্বদেশি সংবাদমাধ্যম ‘এনওএসকে’ তিনি বলেছেন, ‘সত্যি বলতে এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। আপনারা যদি আর্জেন্টিনার গোল এবং আমাদের গোল দেখেন তাহলে বুঝতে পারবেন। এ ছাড়া তাদের কিছু খেলোয়াড় সীমা অতিক্রম করেছিল কিন্তু এরপরও কোনো শাস্তি হয়নি। তাই মনে করি পূর্বপরিকল্পিত ম্যাচ ছিল এটি।’

এমন সুবিধা নিয়েই মেসিরা পরে বিশ্বকাপ জিতেছেন বলে জানিয়েছেন ফন গাল। নেদারল্যান্ডসের সাবেক কোচ বলেছেন, ‘বোঝাতে চেয়েছি যে, মেসিকে কি বিশ্বচ্যাম্পিয়ন হতেই হতো। আমার উত্তর হ্যাঁ।’

পেনাল্টিতে ৪–৩ ব্যবধানে আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত হওয়ার আগে ম্যাচে অনেক কিছুই ঘটেছিল সেদিন। ম্যাচের পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে রেফারিকে রেকর্ড ১৮ বার কার্ড দেখাতে হয়েছে। এ ছাড়া শান্ত ব্যক্তিত্বের অধিকারী লিওনেল মেসিকে সেদিন রুদ্রমূর্তি ধারণ করে নেদারল্যান্ডস কোচকে খোঁচা দিতে দেখা গেছে। দুই কানে দুই হাত দিয়ে ফন গালের উদ্দেশ্যে উদ্‌যাপন করেছিলেন তিনি।

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির

ক্লাবহীন এক গোলরক্ষকের কাছেই হার মানল ব্রাজিল

নরওয়ের গোলরক্ষককে নেইমারের জবাব, ‘আমার সঙ্গে এসব চলবে না’

নাটকীয়তার পর মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে হালান্ড বললেন, সৃষ্টিকর্তার উপহার

‘আমি কখনো দায়িত্ব থেকে পালিয়ে যাইনি’

পেনাল্টি মিস করে ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার

ব্রাজিলের প্রথম পেনাল্টি কেন ভিনি নেননি, জবাব দিলেন কোচ

ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েও আফসোস হচ্ছে হালান্ডের

অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার, ‘এখানেই শুরু, এখানেই শেষ’