হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপের ফাইনালেও তারকাদের মেলা, থাকছেন জাস্টিন বিবার

ক্রীড়া ডেস্ক    

জাস্টিন বিবার। ছবি: সংগৃহীত

বরাবরের মতো এবারের বিশ্বকাপের আগেও জমকালো অনুষ্ঠান দেখেছে গোটা বিশ্ব। যেখানে অংশ নিয়েছিল নামাদামি সব তারকা। ফাইনালেও তারকাদের নিয়ে বিশেষ আয়োজন থাকছে। সেই আয়োজনে দেখা যাবে জাস্টিন বিবার মতো তারকাকে।

আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়াবে। আয়োজকদের বরাতে ইএসপিএন জানিয়েছে, ফাইনালের হাফটাইম শোতে অংশ নেবেন কানাডিয়ান পপ তারকা বিবার। তাঁর সঙ্গে থাকছেন মাদোনা, শাকিরা ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।

বিবৃতিতে ফিফা জানিয়েছে, আগামী ১৯ জুলাই নিউইয়র্কে ফাইনালের বিরতিতে ১১ মিনিটের এই বিশেষ পরিবেশনা হবে। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে সাজানো এই আয়োজনের মূল উদ্দেশ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০ কোটি ডলার সংগ্রহ করা। এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে ব্যয় করা হবে।

এই আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিবার। তিনি বলেন, ‘ফিফা বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা অন্য যেকোনো কিছুর চেয়ে ভিন্নভাবে পুরো বিশ্বকে একত্র করে। এই হাফটাইম শোর অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। আরও বেশি আনন্দের বিষয় হলো, এই আয়োজনের মাধ্যমে বিশ্বের শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে ইতোমধ্যেই সহায়তা করা হচ্ছে।’

হাফটাইম শোতে আরও পারফর্ম করবেন নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোরাস দল পিএস২২ কোরাস। কোরাসটির পরিবেশনায় যোগ দেবে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লেও।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বার্না বয়, যিনি চলতি বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’-এর অন্যতম শিল্পী। শাকিরার সঙ্গে গাওয়া গানটিতে আফ্রোবিটস ও লাতিন সুরের মিশেলে তৈরি হয়েছে বহুভাষিক এক বৈশ্বিক পপ সংগীত। গানের একটি অংশে বিশ্বকাপে অংশ নেওয়া কয়েকটি দেশের নামও উল্লেখ করা হয়েছে।

বার্না বয় বলেন, ‘ফিফা বিশ্বকাপ এমন কয়েকটি মুহূর্তের একটি, যা সত্যিকার অর্থেই পুরো বিশ্বকে একত্র করে। প্রথমবারের মতো আয়োজিত ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে আফ্রিকার প্রতিনিধিত্ব করা আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্ব। আমি এই দায়িত্বকে মোটেও হালকাভাবে নিচ্ছি না।’

সুপার বোলের হাফটাইম শো বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় হলেও ফুটবলে এমন আয়োজন বিরল। সাধারণত বড় টুর্নামেন্টের ফাইনালে ম্যাচ শুরুর আগে সংগীতানুষ্ঠান দেখা যায়। তবে এবার প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের বিরতিতেই আয়োজন করা হচ্ছে এই বিশেষ শো।

ফিফা জানিয়েছে, সংগীতশিল্পীদের পাশাপাশি জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর কয়েকটি মাপেট চরিত্রও এই আয়োজনে অংশ নেবে। দর্শকরা দেখতে পাবেন কারমিট দ্য ফ্রগ ও মিস পিগিকেও।

হাত ক্রস করে কী বোঝাতে চেয়েছিলেন মিসর কোচ

মিসরকে বঞ্চিত করা হয়েছে, বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপের মাঝপথেই নতুন কোচ পেল মেক্সিকো

দুঃসংবাদ পেল মরক্কো

আর্জেন্টাইন রেফারিদের ওপর আস্থা রাখছেন ফ্রান্সের কোচ

‘ইংল্যান্ড-ব্রাজিলকে হারানো আমার কাছে অনেক গর্বের বিষয়’

আর্জেন্টিনা ফিফার সুবিধা পায় বলে মনে করে না ফ্রান্স

আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর সামাজিক মাধ্যম বন্ধ করলেন রেফারি

অর্থ পাচারের অভিযোগে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে তদন্তে এফবিআই

ম্যাচের সব রেফারিই আর্জেন্টাইন, যা ভাবছে ফ্রান্স