হোম > খেলা > ফুটবল

ফুটবল রেখে কেন ক্রিকেট খেললেন কেনরা

ঢাকা: আগেই নকআউট পর্বে পৌঁছে গেছে ইংল্যান্ড। চেক রিপাবলিকের বিপক্ষে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচটা ছিল আনুষ্ঠানিকতার। ম্যাচের আগে তাই  সময়টা একটু অন্য রকমভাবেই কাটাতে চেয়েছিল ইংল্যান্ড। আর তাতেই কিনা পুরো দল নিয়ে লর্ডসে হাজির গ্যারেথ সাউথগেট। ক্ষণিকের জন্য ফুটবল ছেড়ে ক্রিকেটে হারিয়ে গেলেন ইংলিশ দল।

লর্ডস ঘুরে ওয়েম্বলিতে এসে নিজেদের কাজও ঠিকঠাক সেরেছেন কেনরা। চেক রিপাবলিকের বিপক্ষে সাউথগেটের দল জিতেছে ১-০ গোলে। হেন্ডারসন, কেনদের লর্ডসে ঘুরতে যাওয়া বেশ কাজেই দিয়েছে! লর্ডসে তাঁদের সময় কাটানোর ছবি টুইটারে পোস্ট করেছে ইংল্যান্ড দল ও ইউরো ২০২০ কর্তৃপক্ষ।

ছবিতে দেখা যাচ্ছে, লর্ডসে টাঙানো ডব্লু জি গ্রেসের ছবির সামনে পোজ দিচ্ছেন হ্যারি কেন। ওদিকে দলের কোচ সাউথগেট আবার বিখ্যাত লর্ডসের গ্যালারিতে আড্ডায় মাতলেন। এদিকে জর্ডান হেন্ডারসন তো মাঠে কাল্পনিক কভার ড্রাইভ অনুশীলন করলেন। তাঁকে আউট করতে আবার স্লিপে সজাগ ইংল্যান্ড দলের ডিফেন্ডার টায়রন মিংস।

নাটকীয়তার পর মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে হালান্ড বললেন, সৃষ্টিকর্তার উপহার

‘আমি কখনো দায়িত্ব থেকে পালিয়ে যাইনি’

পেনাল্টি মিস করে ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার

ব্রাজিলের প্রথম পেনাল্টি কেন ভিনি নেননি, জবাব দিলেন কোচ

ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েও আফসোস হচ্ছে হালান্ডের

অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার, ‘এখানেই শুরু, এখানেই শেষ’

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

ব্রাজিলের বিদায়ে নেইমারের কান্না

ব্রাজিলকে বিদায় করে হালান্ডের জোড়া গোলে নরওয়ের ইতিহাস