হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টিনা নাকি স্পেন, জিতবে কারা। ছবি: আজকের পত্রিকা

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে শিরোপা তো আছেই, সঙ্গে আছে রেকর্ড অঙ্কের অর্থ পুরস্কারও। ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। যে দল শিরোপা জিতবে, তারা পাবে ৫ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৬১০ কোটি।

আটলান্টায় ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়লেও শেষ দিকে এনসো ফের্নান্দেস ও লাউতারো মার্তিনেসের গোলে ম্যাচ ঘুরিয়ে দেয় লিওনেল স্কালোনির দল। এর আগে স্পেন সেমিফাইনালে ফ্রান্সকে ২–০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

২০২৬ বিশ্বকাপে রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কার দিচ্ছে ফিফা। ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় যা প্রায় ৫০ শতাংশ বেশি। কাতার বিশ্বকাপে মোট পুরস্কার ছিল ৪৪ কোটি মার্কিন ডলার।

শুধু চ্যাম্পিয়ন নয়, রানার্সআপ দলও পাবে বড় অঙ্কের অর্থ। রানার্সআপের জন্য রাখা হয়েছে ৩ কোটি ৩০ লাখ ডলার। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার, আর চতুর্থ স্থান পাওয়া দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার।

এই বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই নিশ্চিতভাবে অর্থ পুরস্কার পেয়েছে। শুধু মূল পর্বে অংশ নেওয়ার জন্য প্রতিটি দল পেয়েছে ৯০ লাখ ডলার। এর বাইরে প্রস্তুতি ব্যয় বাবদ আরও ২০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে ফিফা।

কেউ পছন্দ করুক বা না করুক, আমরাই বিশ্বের সেরা: মেসি

এই বিশ্বকাপে অবিশ্বাস্য অনেক কিছুই ঘটেছে, বলছেন মেসি

মেসির চোখে ইংল্যান্ড-জয় কেন অন্য রকম

ইংল্যান্ডকে উসকাতে নিষিদ্ধ ব্যানার নিয়ে আর্জেন্টিনার উদ্‌যাপন

মিসর নয়, ইংল্যান্ডের বিপক্ষে জয়ই আর্জেন্টিনা কোচের কাছে সেরা

যাঁকে গোসল করিয়েছেন, সেই ইয়ামালই মেসির শিরোপা স্বপ্নে বাধা

মাঠে নেমে ম্যাচটা জিতিয়ে দেব, আগেই বলেছিলেন আর্জেন্টিনার জয়ের নায়ক

হৃদয় থেকে আর্জেন্টিনা কোচ বললেন, ‘আমরা অনন্য’

আরও এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা

পোরোর জন্য একটি সুযোগই যথেষ্ট