হোম > খেলা > ফুটবল

তবু আর্সেনালকে কীভাবে টপকে গেল ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক    

হালান্ডের গোলে বার্নলিকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এখন সিটিজেনরা শীর্ষে। ছবি: এএফপি

উই আর টপ অব দ্য লিগ—গতকাল ৫ মিনিটে বার্নলির টার্ফ মুরের গ্যালারিতে ধ্বনিত হয় এই স্লোগান। স্বাগতিকদের গোলের উদযাপনে নয়। প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির সমর্থকেরা এই স্লোগান দিয়েছেন। শেষ পর্যন্ত তা-ই হলো। ২০২৫-২৬ মৌসুমের প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে এখন ম্যানচেস্টার সিটি।

প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লড়াইয়ে আর্সেনালের সঙ্গে সমানে সমানে লড়াই চলছে ম্যান সিটির। টার্ফ মুরে গত রাতে ১-০ গোলে জিতে এখন ৩৩ ম্যাচে সিটির পয়েন্ট ৭০। সিটিজেনরা ২১ ম্যাচে জয় পেয়েছে। হেরেছে ৫ ম্যাচ ও ৭ ম্যাচ ড্র করেছে। হুবহু একই অবস্থা আর্সেনালেরও। এমনকি ৩৩ ম্যাচে ৭০ পয়েন্টের পাশাপাশি ম্যান সিটি, আর্সেনাল দুই দলেরই গোল ব্যবধান ‍+৩৭। তবে নিজেরা গোল বেশি দেওয়ায় শীর্ষে অবস্থান করছে ম্যান সিটি। এখন পর্যন্ত ৬৬ ও ৬৩ গোল দিয়েছে সিটি ও আর্সেনাল।

টার্ফ মুরে গতকাল ম্যাচের একমাত্র গোল করেছেন আর্লিং হালান্ড। ৫ মিনিটে তাঁকে দিয়ে গোল করিয়েছেন সিটির আরেক ফরোয়ার্ড জেরেমি ডোকু। সিটিজেনরা শিরোপার লড়াই জমিয়ে দিলেও অবনমনে গেছে বার্নলি। ৩৪ ম্যাচ খেলে কেবল ২০ পয়েন্ট অর্জন করা বার্নলি অবস্থান করছে ১৯ নম্বরে।

আর্সেনাল বেকায়দায় পড়েছে সবশেষ দুই ম্যাচ হেরে। বোর্নমাউথ ও সিটির বিপক্ষে হেরে যাওয়ায় গানার্সরা চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে একটু চাপে রয়েছে। এখন পর্যন্ত ১৩ বার ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। সবশেষ ২০০৩-০৪ মৌসুমে তারা জিতেছে এই টুর্নামেন্টের শিরোপা।

২২ বছর পর শিরোপা জয়ের সম্ভাবনা এখনো উজ্জ্বল আর্সেনালের। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আর্সেনাল-সিটি প্রত্যেকেরই পাঁচটি করে ম্যাচ বাকি। তবে অন্যতম শীর্ষ দল চেলসি বেশ চাপে রয়েছে। ৩৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান করছে দলটি। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া ব্লুজদের জন্য অনেক দূরের পথই বটে। গতকাল প্রধান কোচ লিয়াম রোজেনিয়রকে বরখাস্ত করেছে চেলসি। তিন, চার ও পাঁচে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও লিভারপুলের পয়েন্ট ৫৮, ৫৮ ও ৫৫।

‘ট্রাম্পের হস্তক্ষেপের পর নিষেধাজ্ঞা তুলে নিয়ে ফিফা সীমা ছাড়িয়ে গেছে’

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি ছাড়লেন ঘানার কোচও

সিয়াটলে হাসবে কে, যুক্তরাষ্ট্র না বেলজিয়াম

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা

‘সৃষ্টিকর্তার যা ইচ্ছা তা-ই হবে’

‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে’

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির

ক্লাবহীন এক গোলরক্ষকের কাছেই হার মানল ব্রাজিল

নরওয়ের গোলরক্ষককে নেইমারের জবাব, ‘আমার সঙ্গে এসব চলবে না’