হোম > খেলা > ফুটবল

আবাহনীর স্বপ্ন গুঁড়িয়ে দেওয়া উইলিয়ামস হতে চেয়েছিলেন রাগবি খেলোয়াড়

এএফসি কাপের মূল পর্বে খেলার স্বপ্ন নিয়ে কলকাতায় গিয়েছিল ঢাকা আবাহনী লিমিটেড। তবে যুবভারতী ক্রীড়াঙ্গনে পরশু রাতে এটিকে মোহনবাগানের কাছে ৩-১ গোলে উড়ে গেছে আবাহনী। এ হারে এএফসি কাপের বাছাই পর্ব থেকেই ছিটকে গেছে দেশের সফলতম ক্লাবটি। 

ম্যাচে হ্যাটট্রিক করে আবাহনীর স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছেন মোহনবাগানের অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস। অথচ ৩৪ বছর বয়সী উইলিয়ামস ফুটবলার নয়, হতে চেয়েছিলেন রাগবি খেলোয়াড়। 

উইলিয়ামসের জন্ম ব্রিসবেনের কুইন্সল্যান্ডে। তাঁর বাবা রাগবি লিগে নিয়মিত খেলতেন। পরিবারে ছোট ছেলে উইলিয়ামকে বাবা নিয়ে যেতেন বড় ছেলের ফুটবল খেলা দেখাতে। ফুটবলের কিছুই তখন বুঝতেন না উইলিয়ামস। শুধু জানতেন, গোল হলে উৎসব করতে হয়। 

 ৭ বছর বয়সে বড় ভাইয়ের ফুটবল ক্লাবেই ভর্তি করিয়ে দেওয়া হয় উইলিয়ামকে। তবু রাগবিতেই মন পড়ে থাকে ছোট্ট উইলিয়ামসের। বাবার পরামর্শে শেষ পর্যন্ত ফুটবলকেই বেছে নেন তিনি। 

এত দূর আসার পেছনে বাবার অবদানকেই সবচেয়ে বড় করে দেখছেন উইলিয়ামস, ‘বাবার জন্যই আমি ফুটবলার হতে পেরেছি। রাগবি আমার প্রিয় খেলা ছিল। কিন্তু বাবা বলেছিলেন, ফুটবল খেললেই তুমি সাফল্য পাবে।’ এরপর থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা শুরু। 

অস্ট্রেলিয়ার স্কুলগুলো বন্ধ থাকলে শুরু হতো আন্তরাজ্য ফুটবল প্রতিযোগিতা। এক দিন কুইন্সল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের কোচের নজরে আসেন উইলিয়ামস। স্কুল কর্তৃপক্ষকে কোচ বলেন, ‘এই ছেলেটিকে আমার চাই।’ 

কিন্তু উইলিয়ামসের বয়স তখন মাত্র ১২ বছর হওয়ায় অনুমতি দিতে চায়নি স্কুল কর্তৃপক্ষ ও ফুটবল ফেডারেশন। কোচ অবশ্য কোনো যুক্তিই শোনেননি। উপায় না দেখে ফেডারেশন কর্তারা শর্ত জুড়ে দেন, ট্রায়াল দিতে উইলিয়ামসকে। নিজেকে প্রমাণ করতে পারলেই দলে নেওয়া হবে। 

রাজি হয়ে যান কোচ। উইলিয়ামসও ট্রায়ালে উতরে যায়। এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

নীরবে-নিভৃতেই বিশ্বকাপ খেলতে গেল আর্জেন্টিনা

আনচেলত্তির ইচ্ছায় ২৮ বছর পর পুরোনো ঐতিহ্য ফেরাল ব্রাজিল

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ কবে, কখন, কোথায়

বিশ্বকাপের আগে চোটের মিছিল, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ দেখবেন কোথায়

চোটের কথা আগে জানলে নেইমারকে কি দলে রাখতেন আনচেলত্তি

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হারের পর ট্রলের শিকার আর্সেনাল

আবার চ্যাম্পিয়নস লিগ জিতে গার্দিওলা-জিদানদের পাশে পিএসজি কোচ

পিএসজির শিরোপা উৎসব রূপ নিল সহিংসতায়, ফ্রান্সজুড়ে আটক ৪১৬

আর্সেনালের হৃদয় ভেঙে আবারও চ্যাম্পিয়ন পিএসজি