হোম > খেলা > ফুটবল

‘ম্যাচের আগে আর্জেন্টিনা রেফারির ওপর চাপ সৃষ্টি করেছিল’

ক্রীড়া ডেস্ক    

রেফারির সিদ্ধান্তে মেজাজ ধরে রাখতে পারেননি মিসরের কোচ। রেফারির সঙ্গে তর্ক করতে দেখা যায় তাঁকে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আলোচিত নাম এখন ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হারার পর এই ফরাসি রেফারিকে একহাত নিচ্ছে মিসর। দলটির প্রধান কোচ হোসাম হাসান সরাসরি অভিযোগ করেছেন, ম্যাচের আগে থেকেই রেফারির ওপর চাপ তৈরি করেছিল আর্জেন্টিনা।

আটালান্টা স্টেডিয়ামে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার দুর্দান্ত কামব্যাকে ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে মিসর। ম্যাচের ফলকে পাশ কাটিয়ে একাধিক বিতর্কিত সিদ্ধান্তে দলটির কাছে খলনায়ক বনে গেছেন লেতেক্সিয়ে। মিসরের দাবি, এই ফরাসি রেফারির দ্বিচারিতার কারণে হারতে হয়েছে তাদের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোমাম বলেন, ‘জয়ের যোগ্য ছিলাম আমরা। ম্যাচের আগে আর্জেন্টিনা রেফারির ওপর চাপ সৃষ্টি করেছিল, কারণ তিনি ফরাসি। তারা ম্যাচের আগেই এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যার ফল আমাদের ভোগ করতে হয়েছে। ম্যাচের ফলাফল খেলার আগে থেকেই এবং খেলার সময়ও প্রভাবিত হয়েছে।’

লেতেক্সিয়ের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে মিসর। ৫৮ মিনিটে ভিএআর দেখে লিসান্দ্রো মার্তিনেসকে ফাউলের অভিযোগে মোস্তাফা জিকোর গোল বাতিল করেন এই রেফারি। এ ছাড়া ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে মিসরের অধিনায়ক মোহামেদ সালাহ আর্জেন্টিনার বক্সে পড়ে গেলেও পেনাল্টির আবেদন নাকচ করা হয়। রেফারি ভিএআরের সাহায্যও নেননি। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে মিসর।

হোমাম বলেন, ‘আমাদের একটি স্পষ্ট পেনাল্টি দেওয়া হয়নি। ভিএআর-এ সেটি দেখাও হয়নি। আমাদের দ্বিতীয় গোলটিও অজানা কারণে বাতিল করা হয়েছে। জীবন সত্যিই অন্যায়। আমাদের প্রতি কোনো সম্মান বা ফেয়ার প্লে দেখানো হয়নি। আমরা আরও ভালো খেলেছি এবং সব দিক থেকেই বর্তমান চ্যাম্পিয়নদের ছাড়িয়ে গিয়েছি। আমরা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি।’

রেফারিং নিয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করে মিসরের কোচ বলেন, ‘পরিণতি যা-ই হোক, আমি আমার মতামত বলব। এটি স্পষ্টভাবেই সাজানো একটি ম্যাচ ছিল, আর সেটা সবাই দেখেছে। যদি আর্জেন্টিনাকেই জেতাতে চাই, তাহলে আমাদের এখানে খেলতে ডাকার প্রয়োজনই বা কী ছিল?’

‘এটাই সেই মেসি, যাকে আমরা দেখেছি এবং দেখছি’

আত্মবিশ্বাসী সুইজারল্যান্ড কোচ বললেন, আর্জেন্টিনা অজেয় নয়

‘এই কাপটা আর্জেন্টিনার জন্যই নির্ধারিত’

আর্জেন্টিনার কাছে হেরে ফিফার কাছে অভিযোগ করল মিসর

‘এই দল কখনোই আর্জেন্টিনার মানুষদের ছেড়ে যাবে না’

শেষ আটে আর্জেন্টিনার ম্যাচ কবে, দেখে নিন

টাইব্রেকারে কলম্বিয়াকে কাঁদিয়ে শেষ আটে আর্জেন্টিনাকে পেল সুইজারল্যান্ড

কান্নার কারণ জানিয়ে মেসি, ‘বিশ্বকাপ থেকে এখনই বিদায় নিতে চাইনি’

ম্যাচ শেষে মিসরের কোচকে ইসরায়েলের পতাকা দেখালেন আর্জেন্টিনা ভক্ত

মিসরের পতাকা হাতে ফিফা সভাপতি