হোম > খেলা > ফুটবল

‘মেসিদের নিয়ে বাবা গর্ব করতেন’

ধাক্কা খেয়ে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দেখাচ্ছে। দুর্দান্ত আর্জেন্টিনা আগামীকাল লুসাইলে ফাইনাল খেলবে ফ্রান্সের বিপক্ষে। ডিয়েগো ম্যারাডোনার ছেলে জানিয়েছেন, বাবা (ম্যারাডোনা) থাকলে এই দল নিয়ে গর্ব করতেন।

কাতার বিশ্বকাপে অধিনায়কোচিত পারফরম্যান্স করছেন লিওনেল মেসি। মেসি ৬ ম্যাচে করেছেন ৫ গোল, ৩ অ্যাসিস্ট। বিশ্বকাপে ২৫ ম্যাচে করেছেন ১১ গোল, যা আর্জেন্টাইনদের হয়ে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ সর্বোচ্চ গোল। ম্যারাডোনাকে বিভিন্ন রেকর্ডে ছাড়িয়েও গেছেন তিনি। মেসি ছাড়া হুলিয়ান আলভারেজ করেছেন ৪ গোল। ৬ ম্যাচে আর্জেন্টিনা ‘ক্লিনশিট’ রাখতে পেরেছে ৩ ম্যাচে। 

ম্যারাডোনার ছেলে ডিয়েগো ম্যারাডোনা জুনিয়র আর্জেন্টিনার এমন পারফরম্যান্সে মুগ্ধ। ম্যারাডোনা জুনিয়র বলেন, ‘আমি সব ম্যাচ দেখছি। সব খবর রাখছি। আমার জার্সিতে তিন তারকা দেখতে চাচ্ছি কারণ এটা তাদের প্রাপ্য। তারা জার্সির জন্য নিজেদের নিংড়ে দিচ্ছে এবং আশা করি, তা (শিরোপা জেতা) হবে। জার্সির মর্যাদা রক্ষা করার জন্য তারা যেভাবে খেলছে, আমি নিশ্চিত বাবা এই দল নিয়ে গর্ব করতেন।’ 

কাতার বিশ্বকাপের আগে পাঁচবার ফাইনাল খেলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে দুইবার। ১৯৭৮ সালে নেদারল্যান্ডস এবং ১৯৮৬ বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে শিরোপার স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। আর রানার্সআপ হয়েছে তিন বিশ্বকাপে। ১৯৩০ বিশ্বকাপে আর্জেন্টিনা হেরেছিল উরুগুয়ের কাছে। আগামীকালের ফাইনাল আর্জেন্টিনার ষষ্ঠ বিশ্বকাপ ফাইনাল।

নাটকীয় যাত্রা ও লাগেজ হারানোর পর অবশেষে মেসিদের সঙ্গে সেনেসি

নেইমারের কাছে পাওনা বাড়ছে ব্রাজিলের

আকস্মিক এক আমেরিকানে ‘টেক অফ’ যুক্তরাষ্ট্রের

তিন দেশের এক বালোগান

মরক্কো ম্যাচের আগে এই পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে ব্রাজিলকে

চেনা রেফারি দিয়েই শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

বাতাস ছাড়াই বিশ্বকাপের বল, আলোচনায় ‘ট্রাইওন্ডা’

বিশ্বকাপ ব্রাজিলে ফিরিয়ে আনতে জীবন বাজি রাখবেন নেইমার

নেইমারদের ম্যাচে থাকছে শামুক খাওয়ার ব্যবস্থাও

আর্জেন্টিনার অনুশীলনে নাটকীয়তা: গ্লাভস খুললেন মার্তিনেস, শেষে দিলেন ইতিবাচক বার্তা