হোম > খেলা > ফুটবল

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

ক্রীড়া ডেস্ক    

একই ফ্রেমে মেসি ও রোনালদো। তাঁদের মধ্যে কে সেরা, এই বিতর্কের শেষ নেই। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতেই সর্বকালের সেরা খেলোয়াড়ের বিতর্কে ক্রিস্টিয়ানো রোনালদোকে এগিয়ে রাখলেন ব্রিটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগান। আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যার পরিসংখ্যান তুলে ধরে পর্তুগিজ তারকাকে ইতিহাসের সেরা বলে দাবি করেছেন তিনি।

সোমবার মেসির অবসরের খবর নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে শেয়ার করেন মরগান। সেখানে তিনি লেখেন, ‘ব্রেকিং: লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১২৫ গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন।’

এরপরের পোস্টে রোনালদোর পরিসংখ্যান তুলে ধরে মরগান আরও লেখেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে ১৪৬ গোল করেছেন, যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। কে ইতিহাসের সেরা খেলোয়াড়—এ নিয়ে যে বিতর্ক, এটি সেটিরও নিষ্পত্তি করে দিয়েছে।’

রোনালদোর সঙ্গে মরগানের ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। ফলে মেসি-রোনালদোর দীর্ঘদিনের শ্রেষ্ঠত্বের বিতর্কে তাঁর এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন মেসি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি লেখেন, ‘শেষ ম্যাচের পর থেকে এতটা সময় পেরিয়ে গেছে। দীর্ঘ সময় ধরে ভেবে-চিন্তে আমি সবাইকে জানাতে চাই, জাতীয় দলের হয়ে খেলা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

অবসরের সিদ্ধান্তকে বেদনাদায়ক উল্লেখ করে মেসি বলেন, ‘এটি ছিল একটি বেদনাদায়ক সিদ্ধান্ত, যা এখনো আমাকে ভেতর থেকে কষ্ট দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, সময়টা এসে গেছে।’

আর্জেন্টিনার জার্সির প্রতি নিজের দায়বদ্ধতার কথাও তুলে ধরেছেন মেসি, ‘আমি শপথ করে বলতে পারি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়েছি। শুধু সাম্প্রতিক বছরগুলোতে নয়, যখন আমরা সবকিছু অর্জন করেছি; তার আগেও আমি এই জার্সির জন্য সবসময় লড়েছি এবং নিজের সর্বোচ্চটা দিয়েছি। ফুটবলের মাধ্যমে তোমাদের খুশি করতে এবং আর্জেন্টাইন হিসেবে গর্বিত বোধ করাতে আমি সবসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছি।’

হঠাৎ কেন স্পেনে যাচ্ছেন মেসি

ফুটবলে এবার ইলেকট্রনিক কার্ড

অবশেষে জানা গেল মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচের সূচি

ফিফার বিরুদ্ধে আপিল করবে স্পেন

‘আমাকে এমনভাবে ঘৃণা করে, আমি যেন তাদের শত্রু’

কোচের চোখে জিদান-ফারহান-শুকি কেমন

কিংস-মোহামেডানের দাপুটে জয়

হামজার সঙ্গে বাকিদের কী পার্থক্য দেখেন বাংলাদেশ কোচ

মেসিকে নিয়ে ২৬ বছরের পুরোনো তিন প্রতিবেদন ফাঁস

মার্তিনেসকে নিয়ে বিপাকে আর্জেন্টিনাও