হোম > খেলা > ফুটবল

পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার

ক্রীড়া ডেস্ক    

আলোচিত সেই ঘটনা। ফাইনালের পর গাভির ওপর এভাবেই চড়াও হন পারেদেস। ছবি: সংগৃহীত

গাভি কি একটু অবাকই করলেন! বোধহয়।

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের শিরোপা নিশ্চিত হওয়ার পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন গাভি। বাগ্‌বিতণ্ডার জেরে মাঠেই তাঁর গলা চেপে ধরেন প্রতিপক্ষের মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। সেই ঘটনায় এখনো উত্তপ্ত ফুটবল দুনিয়া।

সমর্থক, বিশ্লেষক থেকে শুরু করে বর্তমান-সাবেক অনেক ফুটবলারই পারেদেসের শাস্তি দাবি করছেন। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ফিফা। তদন্ত শেষে আলোচিত বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানাবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে, সেটা আগেই বলার উপায় নেই। ফিফার তদন্তের মাঝেই ভুক্তভোগী গাভি জানালেন, পারেদেস নিষিদ্ধ হোক, সেটা চান না তিনি।

ফাইনালের পর মাঠে আগ্রাসী আচরণের কারণে পারেদেসের শাস্তি হওয়া উচিত কি না—এমন প্রশ্নের জবাবে গাভি বলেন, ‘আমার মনে হয় না ওকে নিষিদ্ধ করা উচিত।’ শাস্তি না চাইলেও আর্জেন্টিনার ফুটবলারের এমন আচরণকে সমর্থন করেননি গাভি। তাঁর মতে, এমন ঘটনা শিশুদের জন্য ইতিবাচক বার্তা দেয় না।

গাভি আরও বলেন, ‘এটা শিশুদের জন্য ভালো উদাহরণ নয়। তবে এটাও ফুটবলের অংশ। ম্যাচ চলাকালীনই ওর লাল কার্ড দেখা উচিত ছিল, ব্যস। শেষ পর্যন্ত এটা ফুটবল, আর এমন ঘটনাও এরই অংশ।’

ফাইনালের শেষ বাঁশি বাজার পর উদযাপনে যোগ দিতে মাঠে প্রবেশ করেন স্পেনের বেঞ্চে থাকা খেলোয়াড়েরা। তাঁদের মধ্যে ছিলেন বদলি হওয়া রদ্রি হার্নান্দেজও। সে সময় নাহুয়েল মোলিনার পাশ দিয়ে যাওয়ার মুহূর্তে আর্জেন্টাইন ডিফেন্ডার রদ্রির বুকে ঘুষি মারেন।

এরপর দুজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই দলের আরও কয়েকজন খেলোয়াড় ঘটনাস্থলে জড়ো হন। ঘটনার এক পর্যায়ে এরিক গার্সিয়া ও গাভির প্রতি আগ্রাসী আচরণ করেন পারেদেস। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে।

বিশ্বকাপ হাতছাড়া করে মানহানির মামলা করছে আর্জেন্টিনা

ফাইনালে হারের দায় রেফারির নয়, বলছেন আর্জেন্টিনার কোচ

জন্মভূমিতে গিয়ে কাঁদতে কাঁদতে যা বললেন স্কালোনি

মুখ খুললেন গলা চেপে ধরার কাণ্ডে জড়িত আর্জেন্টিনার ফুটবলারও

সাংবাদিকদের ওপর খেপে গিয়ে আর্জেন্টিনার কোচ বললেন, ‘এসব কী প্রশ্ন করছেন’

ফাইনালের আগমুহূর্তে মেসির সঙ্গে সতীর্থদের কী কথা হয়েছিল, পুরো ঘটনা প্রকাশ

১৯৩৪ কোটি টাকায় ইংল্যান্ডের তারকা ফুটবলারকে কিনে রেকর্ড গড়ল চেলসি

যুক্তরাজ্যের ভিসা বাতিলের আশঙ্কায় আর্জেন্টিনার খেলোয়াড়েরা

জয়তু স্পেন

বিশ্বকাপের সেরা একাদশের লড়াইয়ে আর্জেন্টিনার পাঁচ ফুটবলার