হোম > খেলা > ফুটবল

তারকাখচিত দল নিয়ে বিশ্বকাপে সেনেগাল, মানের নেতৃত্বে আক্রমণভাগ

ক্রীড়া ডেস্ক    

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে দুই গোল করেছেন এই ফরোয়ার্ড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সেনেগাল। ফিফার নির্ধারিত সময়সীমার শেষ দিনে কোচ পাপে থিয়াও প্রাথমিক ২৮ সদস্যের দল থেকে দুই ডিফেন্ডার মোস্তফা মবো ও ইলকাই কামারাকে বাদ দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত দল দিয়েছেন।

গত ২১ মে ঘোষিত প্রাথমিক দলে ছিলেন মবো ও কামারা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে রোববারের প্রীতি ম্যাচে বদলি হিসেবে নেমে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল মবোর। শার্লটে অনুষ্ঠিত সেই ম্যাচে ৩-২ গোলে হেরেছিল সেনেগাল। অন্যদিকে তিনবারের আন্তর্জাতিক ফুটবলার কামারা ছিলেন অব্যবহৃত বদলি।

চূড়ান্ত দলে জায়গা ধরে রেখেছেন সেনেগালের সবচেয়ে বড় তারকা সাদিও মানে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে দুই গোল করেছিলেন তিনি। অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে ঘিরেই বিশ্বকাপে বড় স্বপ্ন দেখছে আফ্রিকার অন্যতম শক্তিশালী দলটি। অনেকের মতে, বিশ্বকাপে জায়গা করে নেওয়া ১০টি আফ্রিকান দলের মধ্যে সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগগুলোর একটি রয়েছে সেনেগালের।

বিশ্বকাপে সেনেগালের যাত্রা শুরু হবে ১৬ জুন নিউ জার্সিতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে। এটা হবে ২০০২ বিশ্বকাপের সেই ঐতিহাসিক লড়াইয়ের পুনরাবৃত্তি, যেখানে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে চমকে দিয়েছিল সেনেগাল। গ্রুপ ‘আই’-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ২২ জুন একই ভেন্যুতে নরওয়ের মুখোমুখি হবে থিয়াওয়ের দল। এরপর ২৬ জুন টরন্টোতে ইরাকের বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

সেনেগালের বিশ্বকাপ দল

গোলরক্ষক: এদুয়ার্দো মেন্দি, মোরি দিয়াও, ইয়েভান দিয়ুফ।

ডিফেন্ডার: ক্রেপিন দিয়াত্তা, আন্তোয়ান মেন্ডি, কালিদু কুলিবালি, এল হাজি মালিক দিয়ুফ, মামাদু সার, মুসা নিয়াখাতে, আবদুলায়ে সেক, ইসমাইল ইয়াকবস।

মিডফিল্ডার: ইদ্রিসা গানা গেই, পাপে গেই, লামিন কামারা, হাবিব দিয়ারা, পাথে সিস, পাপে মাতার সার, বারা সাপোকো এনদিয়ায়ে।

ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাইলা সার, ইলিমান এনদিয়ায়ে, আসানে দিয়াও, ইব্রাহিম এমবায়ে, নিকোলাস জ্যাকসন, বাম্বা দিয়েং ও শেরিফ এনদিয়ায়ে।

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপের প্রথম অনুশীলন কেমন হলো আর্জেন্টিনার

‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে বড় কিছু নেই’

ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল ব্রাজিল

নেপাল ম্যাচের আগে মা হারালেন শিউলি

স্পেনের গায়ে সোনালি অতীতের হাওয়া

দুইয়ে দুইয়ে চার করতেই কি ২০২–এ থাকছেন মেসি

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গোল পেল না কেউই

ব্যক্তিগত বিমানে করে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি

মাঠে নামেননি, তবু নেইমারকে নিয়ে মাতামাতি