হোম > খেলা > ফুটবল

মেসিকে জড়িয়ে ধরে কেন কেঁদেছেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক    

মেসি ডাগআউটে যাওয়ার পর তাঁকে জড়িয়ে ধরেন আর্জেন্টাইন কোচ। চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। ছবি: সংগৃহীত

লিওনেল স্কালোনির সফলতার মন্ত্রে ছুটে চলেছে আর্জেন্টিনা। দলের দুঃসময়ে ২০১৮ সালে লা আলবিসেলেস্তেদের দায়িত্ব নেন এই কোচ। শুরুতে তাঁকে দায়িত্ব দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি অনেক সাবেক খেলোয়াড় এবং বিশ্লেষকেরা। এ জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সমালোচনাও করেন অনেকে।

স্কালোনিকে নিয়ে নিন্দুকদের ভুল ভাঙতেও বেশি সময় লাগেনি। সাবেক এই ফুটবলারে হাত ধরে গত ৫ বছরে ৪টি শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। যেখানে আছে একটি করে বিশ্বকাপ ও ফিনালিসিমা এবং দুটি কোপা আমেরিকা। আর্জেন্টিনার সোনালী অতীতে ফিরিয়ে এখন চারদিকে স্কালোনির প্রশংসা বাক্য। তাঁর কোচিংয়ে ৩৬ বছরের অপেক্ষা শেষে ২০২২ কাতার বিশ্বকাপের শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। গত কয়েক বছরে স্কালোনির এই সাফল্যের অন্যতম রূপকার ছিলেন লিওনেল মেসি।

কাতারের মাটিতে সোনালী ট্রফি উঁচিয়ে ধরে বর্নাঢ্য ক্যারিয়ারের ষোলকলা পূর্ণ করেছেন মেসি। এবার স্কালোনির কোচিংয়ে আরও একটি বিশ্বকাপে অংশ নিয়েছেন এই ফরোয়ার্ড। উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শুরুটা হয়েছে দারুণ। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আফ্রিকান প্রতিনিধিদের বিপক্ষে দলের জয়ের নায়ক মেসি। একাই সবকটি গোল করেন দশ নম্বর জার্সিধারী।

এ নিয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকটা তাঁর বিশ্বকাপ ইতিহাসের প্রথম। বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও এখন মেসি। হ্যাটট্রিক করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভাগ বসিয়েছেন। মেসির এমন দুর্দান্ত ফর্ম আর্জেন্টিনাকে আরও একবার শিরোপার স্বপ্ন দেখাচ্ছে।

আলজেরিয়ার বিপক্ষে ৭৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ৪ মিনিট পর তাঁকে তুলে নেন স্কালোনি। আর্জেন্টিনার মহাতারকা ডাগআউটে যাওয়ার পর আবেগাপ্লুত পরিবেশ তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া একটি ছবিতে দেখা যায়, স্কালোনি তাঁকে জড়িয়ে ধরে কেঁদে দেন। যেন গত কয়েক বছরে মেসিকে নিয়ে দারুণ সব সাফল্যের স্মৃতিচারণ করছিলেন এই কোচ। তাঁর প্রিয় শিষ্যের পারফরম্যান্সে আরও একটি টুর্নামেন্টে আর্জেন্টিনার শুরুটা হলো মনে রাখার মতো।

মেসির যে রেকর্ড ভেঙে এখন সবার ওপরে হ্যারি কেইন

মাঠের রেকর্ডের পাশাপাশি জার্সিতেও ব্যতিক্রমী মেসি

মায়ের জন্য কেঁদেছিলেন কেপ ভার্দের সেই গোলরক্ষক, এবার বিশ্বকাপে হবে আলিঙ্গন

মেসিকে ধন্যবাদ জানালেন নাদাল

মাঠের প্রতিপক্ষের আগে গরমকে হারানোর মিশনে আর্জেন্টিনা

বিশ্বকাপ অভিষেকে লড়াই করেও কলম্বিয়ার সামনে থমকে গেল উজবেকিস্তান

বড় টুর্নামেন্টে পর্তুগালের হয়ে ৪ বছর গোল পান না রোনালদো

সতীর্থদের ‘কষ্ট’ দিতে না চাওয়ায় মেসি খেলা দেখলেন মাটিতে বসে

‘ভাবছিলাম মেসিকে ব্রাজিলের হয়ে খেলাব’

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর রোনালদোর বার্তা