হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার হয়ে সেই বিস্ময়বালকের অভিষেক

ক্রীড়া ডেস্ক    

বদলি হিসেবে মাঠে নামেন এই ফরোয়ার্ড। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি দারুণভাবেই শুরু করেছে আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে দিয়েগো প্লাসেন্তের দল। দলের জয়ের দিনে একবার করে জাল কাঁপান বেঞ্জামিন ভাল্লেখো ও ফাকুন্দো সালিনাস। গোল না করলেও ম্যাচটার আলোচিত নাম হয়ে থাকলেন কিকি রামোস।

আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছে হাইতিতে জন্ম নেওয়া রামোসের। বদলি হিসেবে মাঠে নেমে প্রথমবারের মতো আলবিসেলেস্তেদের অনূর্ধ্ব-১৭ দলের জার্সি গায়ে তোলেন এই ফরোয়ার্ড। তাতেই আর্জেন্টিনার হয়ে খেলা প্রথম হাইতিয়ান ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন। ভেলেজ সার্সফিল্ডের বয়সভিত্তিক দলের হয়ে ১২ গোল করে আলোচনায় আসেন রামোস। অসাধারণ প্রতিভাধর এই ফুটবলারকে আর্জেন্টিনার ভবিষ্যৎ আক্রমণভাগের প্রাণ হিসেবে মনে করা হচ্ছে।

লানুসের স্টেডিয়ামে দর্শক ও সংবাদমাধ্যমের উপস্থিতি ছাড়া হওয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। ভেলেজের দুই প্রতিভাবান ফুটবলার ভাল্লেখো ও সালিনাসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। শেষ দিকে ইকুয়েডরের হয়ে ব্যবধান কমান মাতেও ভিয়ানুয়েভা।

এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন ভ্যালেন্তিন রেইগিয়া; থিয়াগো পেরেজ, আলভারো গুইচ, মাতেও মেন্দিসাবাল, আলেক্স কারদোসো; গালো এসকোবার, বেঞ্জামিন ভাল্লেখো, মার্কোস অর্টিজ, হুয়ান ক্রুস পলিসেয়া; ফাকুন্দো সালিনাস ও তোবিয়াস গোইতিয়া।

আগামীকাল ইকুয়েডরের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলটি। সেই ম্যাচটি হবে আটলান্টায়। কালকের ম্যাচটিও দর্শক ও সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে না।

৪৮ দল নিয়ে আগামী নভেম্বর-ডিসেম্বরে কাতারে বসবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সিনিয়র বিশ্বকাপের নতুন ফরম্যাট অনুসরণে হতে যাওয়া এই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ ডেনমার্ক, মোজাম্বিক ও অস্ট্রেলিয়া।

অবসর নিয়েই ফেললেন নেইমার

আমরা নতুন একটি দল গঠন করব, বলছেন ব্রাজিল কোচ

বিশ্বকাপ বয়কটের হুমকি ইউরোপের দলগুলোর, নেপথ্যে কী কারণ

মেসির সঙ্গে বিশ্বকাপের ভাইরাল মুহূর্ত নিয়ে মুখ খুললেন রেফারি

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ডের ব্যাখ্যা দিল ফিফা

কোচের ট্যাটু এঁকে কথা রাখলেন স্পেনের সেই ডিফেন্ডার

রেকর্ড ১৭ হাজার কোটি টাকা আয় করল রিয়াল

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ফুটবলারের লাল কার্ড ছিল ভুল, কিন্তু কেন

পদক জিততে পারলেন না রাকিব

ফের ইতালির কোচ মানচিনি