হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে জয় উদ্‌যাপন করতে গিয়ে প্রাণহানি

ক্রীড়া ডেস্ক    

ইকুয়েডরকে ২-০ গোলে হারানোর পর মেক্সিকো সিটির রাস্তায় নেমে আসেন কয়েক লাখ মানুষ। সে উদযাপন শোকে রূপ নিতেও বেশি সময় লাগেনি। ছবি: সংগৃহীত

ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জয়ের দেখা পেয়েছে মেক্সিকো। স্মরণীয় এই জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মেতেছিল মেক্সিকানরা। তবে সেই উৎসব মুহূর্তেই রূপ নেয় শোকে। রাজধানী মেক্সিকো সিটিতে উদ্‌যাপনের সময় শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে।

মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৮ বছর বয়সী এক নারী ও ৪৪ বছর বয়সী এক পুরুষ রয়েছেন। জয় উদ্‌যাপন করতে নেমে আসা বিপুল জনসমাগমের মধ্যেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মেক্সিকো সিটি সরকারের তথ্য অনুযায়ী, মেক্সিকোর ঐতিহাসিক এই জয় উদ্‌যাপন করতে মেক্সিকো সিটির রাস্তায় ১০ লাখের বেশি মানুষ নেমে আসেন। তাঁদের বেশির ভাগই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হন।

মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মোলিনা নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ‘নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আগামী দিনগুলোতে আমরা তাদের পাশে থাকব।’

ঘটনার পর আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বলা হয়েছে, রোগীদের প্রাথমিক চিকিৎসা ও কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়ার পর বিশেষায়িত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মারা যান তিনজন। স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তিনজনেরই শ্বাসরোধে মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা তাঁদের পরিচয় শনাক্ত করেছেন।

কেপ ভার্দের বিপক্ষে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

বিশ্বকাপ থেকে বাদ পড়ে পদত্যাগ জার্মানিকে হারানো সেই কোচের

বিশেষ মাইলফলকের অপেক্ষায় আর্জেন্টিনার কোচ

নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু

দর্শকদের কথা ভেবে ফিফার সঙ্গে কথা বলছে আর্জেন্টিনা

বিদায়বেলায় একরাশ হতাশা প্রকাশ করলেন উরুগুয়ের কোচ

জার্মানিকে হারিয়ে দেওয়া প্যারাগুয়েকে নিয়ে এখন চিন্তায় ফ্রান্স

এই ব্রাজিল ঘুরে দাঁড়াতেও জানে

চারে চার করে ৪০ বছরের অপেক্ষা ফুরোল মেক্সিকোর

‘মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল’