হোম > খেলা > ফুটবল

এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে জর্ডান গেল পুলিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জর্ডানে গিয়েছে পুলিশ এফসি। ছবি: ফেসবুক

এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগটা বাংলাদেশ পুলিশ এফসি পেয়েছে অনেকটা ভাগ্যের জোরেই। এবার সেই সুযোগ কাজে লাগানোর পালা। টুর্নামেন্টের প্লে–অফ পর্বের ম্যাচ খেলতে আজ সকালে জর্ডানের উদ্দেশে ঢাকা ছেড়েছে দলটি।

প্লে–অফে পুলিশ এফসির প্রতিপক্ষ সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদ আহলি। আগামী ১১ আগস্ট জর্ডানের আম্মানের কিং আবদুল্লাহ-২ স্টেডিয়ামে হবে ম্যাচটি।

এএফসি চ্যালেঞ্জ লিগে এবারই প্রথম কোনো ম্যাচ খেলতে যাচ্ছে পুলিশ এফসি। অথচ বাংলাদেশের ক্লাব ফুটবলের গত মৌসুমের ফলাফল অনুযায়ী এই প্রতিযোগিতায় খেলার কথা ছিল দেশের দুই শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের। বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল দুটি এএফসির নিষেধাজ্ঞায় থাকায় শেষ পর্যন্ত তাদের জায়গা খালি হয়ে যায়।

সেই শূন্যস্থান পূরণ করেছে লিগের তৃতীয় ও চতুর্থ দল ফর্টিস এফসি ও পুলিশ এফসি। তবে সুযোগ পাওয়ার পর প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায়নি তারা। দলে নিয়েছে ৬ বিদেশি ফুটবলার। দেশের বাইরে গিয়ে ম্যাচ খেলতে হবে বলে চ্যালেঞ্জটাও কম নয়। তার ওপর প্রতিপক্ষ সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদ আহলি।

একই দিনে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি পর্বে বাংলাদেশের আরেক দল ফর্টিস এফসিও মাঠে নামবে। তবে তাদের ম্যাচটি হবে ঢাকায়। বসুন্ধরা কিংস অ্যারেনায় কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে খেলবে ফর্টিস।

সবসময় বাবার অনুমতি নিয়েই সিদ্ধান্ত নিতেন মেসি

বাবা হারালেন মেসি

ফাইনালের মাঠ ও সময় নিয়ে আর্জেন্টিনার ফুটবলারের অসন্তোষ

ঢাকায় এসেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার আব্বাস

বিয়ের জন্য ঢাকায় ফিরতে গিয়ে রোমে আটকা বাংলাদেশের ফুটবলার

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বলের দাম উঠতে পারে ১২৪ কোটি টাকা

ইনফান্তিনোর বিরুদ্ধে এবার পরকীয়া প্রেমের অভিযোগ

হত্যার হুমকির মাঝেই বিশ্বকাপ খেলেছেন মেসি

‘আর্জেন্টিনার মাস্তান’ এখন ইতালিতে

ফুলহাম থেকে ধারে নতুন ক্লাবে গেলেন বাংলাদেশি ফারহান