হোম > খেলা > ফুটবল

পিএসজি তারকার বাসা থেকে ডাকাতরা নিয়ে গেল ২৮ কোটি টাকা মূল্যের সম্পত্তি

মৌসুম শেষের বিরতিতে জেসিকা এইডিকে নিয়ে ছুটি কাটাচ্ছিলেন পিএসজি তারকা মার্কো ভেরাত্তি। আর এই ছুটি কাটাতে গিয়ে বড় সর্বনাশই হলো ইতালিয়ান মিডফিল্ডারের! 

স্ত্রীকে নিয়ে স্পেনের দক্ষিণ ইবিজা সমুদ্র সৈকতের কালা জন্দালের মেসন ডি ব্যাং ব্যাং নামের অভিজাত বাড়িতে উঠেছিলেন ভেরাত্তি। ছুটিতে এই সৈকতেও অবকাশ যাপন করছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদোর মালিকানাধীন এই বাড়িটির অভিজাতদের অবকাশ যাপনের জন্য বেশ প্রিয় একটি জায়গা। 

কিন্তু একান্তে ছুটি কাটাতে গিয়ে ভালোই বিপদে পড়েছেন ভেরাত্তি। পিএসজি তারকার এই বাড়ি থেকে নগদ অর্থসহ ২৫ লাখ পাউন্ড মূল্যের অলংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২৮ কোটি ৪৮ লাখ টাকা। গত রোববার এক নিরাপত্তারক্ষীর মাধ্যমে ডাকাতির বিষয়টি জানা গেছে। ডাকাতির সময় বাড়িতে ছিলেন না ভেরাত্তি ও তার স্ত্রী। ডাকাতির বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি এই মিডফিল্ডার। 

সাম্প্রতিক সময়ে ফুটবলারদের বাসায় ডাকাতির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ১৭ জুন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা দানি ওলমোর বাড়িতে হামলা করে ২৩ হাজার পাউন্ড দামের ঘড়ি ডাকাতি করেছিল ডাকাতরা। হামলায় আহত হয়েছিলেন ওলমোর ভাই। 

আর্জেন্টিনা নয়, ভিএআরের সর্বোচ্চ সুবিধা পাচ্ছে অন্য দল

বিশ্বকাপ ফাইনালে ওঠার মূলমন্ত্র বলে দিলেন অলিভার কান

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচকে ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা

কার একার সিদ্ধান্তেই উঠে গিয়েছিল যুক্তরাষ্ট্রের ফুটবলারের নিষেধাজ্ঞা

ভাইরাল সেই নাচের ব্যাখ্যা দিলেন আর্জেন্টাইন ফুটবলার

ইংল্যান্ডের স্বপ্ন সওয়ার জুড বেলিংহাম

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে উঠবেই ইংল্যান্ড’

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা কোন জার্সি পরে খেলবে

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু, যা বলছে সুপারকম্পিউটার

স্কালোনির অনুশীলনে লিওনেল মেসি কোথায়