হোম > খেলা > ফুটবল

ফুটবল ইতিহাসে কীভাবে স্মরণীয় হয়ে থাকতে চান মেসি

ক্রীড়া ডেস্ক    

ফুটবল ইতিহাসে নিজের পরিচয় কেবল ট্রফি আর রেকর্ডে সীমাবদ্ধ রাখতে চান না আর্জেন্টাইন তারকা। ছবি: সংগৃহীত

আটটি ব্যালন ডি’অর, চারটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য শিরোপা জিতেছেন লিওনেল মেসি। তবু ফুটবল ইতিহাসে নিজের পরিচয় কেবল ট্রফি আর রেকর্ডে সীমাবদ্ধ রাখতে চান না ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা। অবসরের পর স্বপ্ন পূরণে নিরন্তর লড়াই করা একজন ক্রীড়াবিদ হিসেবে স্মরণীয় হতে চান তিনি।

সংবাদ সংস্থা ইএফইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই চাওয়ার কথা জানিয়েছেন মেসি। ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারের ক্রীড়া বিভাগে সম্মানিত হওয়ার আগে স্পেনের ওভিয়েদোতে কথা বলেন আর্জেন্টাইন মহাতারকা।

মেসির মতে, জীবনে সব লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না। তবে সাফল্য কিংবা ব্যর্থতা যা-ই আসুক, চেষ্টা চালিয়ে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে মেসি বলেন, ‘মাঝেমধ্যে আমি যা চেয়েছি, তা অর্জন করতে পেরেছি; আবার কখনো পারিনি। তবে সামনে যা পেয়েছি, সবকিছু জয়ের চেষ্টা কখনো বন্ধ করিনি।’

বার্সেলোনার হয়ে রেকর্ড গড়া থেকে শুরু করে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়, ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সব বড় অর্জনই নিজের করে নিয়েছেন মেসি। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটান তিনি।

তবে তাঁর পথচলা সব সময় মসৃণ ছিল না। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের মতো হতাশাও সঙ্গী হয়েছে। এসব অভিজ্ঞতা থেকে জয় উদ্‌যাপনের পাশাপাশি পরাজয় মেনে নেওয়া এবং ভুল থেকে শেখার গুরুত্ব বুঝেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির মতে, ফুটবলে সাফল্য পাওয়া কঠিন। তাই শুধু শিরোপার দিকে তাকিয়ে থাকলে পুরো যাত্রার মূল্য বোঝা যায় না। প্রতিযোগিতায় অংশ নেওয়া, বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া এবং নিজের সর্বস্ব উজাড় করে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। ফুটবল নিয়ে নিজের উপলব্ধি জানিয়ে মেসি বলেন, ‘ফুটবলে জেতা খুব কঠিন। তাই এই যাত্রাকে মূল্য দিতে হবে, কারণ শেষ পর্যন্ত মাত্র একটি দলই জিততে পারে।’

সাফে বাংলাদেশ দলে নতুন মুখ রোনান-মাহি

বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জিতে মেসির নতুন ইতিহাস

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো

আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক

শুকি ইতোফুসার গোল, তাজিকিস্তানের ক্লাবকে হারিয়ে ফর্টিসের ইতিহাস

আর্জেন্টিনায় কী উপহার পেয়েছিলেন নেইমার, ঘটনা ভাইরাল

আবাহনীকে হারিয়ে ব্রাদার্সের প্রথম জয়

ইউটার্ন নিয়ে ফিফা সভাপতির পাশে দাঁড়াল এশিয়া

স্পেনে পুরস্কার নিতে গিয়ে বাবাকে নিয়ে মেসির আবেগঘন বার্তা