হোম > খেলা > ফুটবল

ফুলহাম থেকে ধারে নতুন ক্লাবে গেলেন বাংলাদেশি ফারহান

ক্রীড়া ডেস্ক    

ফুলহামের জার্সিতে আজ মাঠে নেমেছেন বাংলাদেশের ফারহান। ছবি: ফেসবুক

ফুলহামের মূল দলে অভিষেকের পর এবার সিনিয়র ফুটবলে নিয়মিত খেলার অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ফুটবলে পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে এক মৌসুমের জন্য ধারে যোগ দিয়েছেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার।

ফুলহাম আজ নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ফারহানকে ধারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। তাতে প্রথমবারের মতো সিনিয়র ফুটবলে খেলার সুযোগ পাবেন ফারহান। গত মৌসুমে ফুলহামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পরই এসেছে এই সুযোগ।

প্রিমিয়ার লিগ ২-এ গত মৌসুমে ২১ ম্যাচে ১৭টি গোল ও গোলে সহায়তা করেছেন ফারহান। তাঁর পারফরম্যান্স তাঁকে ফুলহামের অনূর্ধ্ব-২১ দলের বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়নের দৌড়েও রেখেছিল। এবার বয়সভিত্তিক ফুটবলের গণ্ডি পেরিয়ে সিনিয়র পর্যায়ে নিজেকে প্রমাণ করার পালা তাঁর।

গত মৌসুমে ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনালে উঠেছিল বোরহাম উড। নতুন মৌসুমে ট্যামওয়ার্থের বিপক্ষে নিজেদের মাঠে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দলটি। ফলে শুরু থেকেই ফারহানের সামনে সিনিয়র ফুটবলে মাঠে নামার সুযোগ থাকছে।

এর আগে গত ২৫ জুলাই ফুলহামের মূল দলের হয়ে অভিষেক হয় ফারহানের। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। প্রায় ৪৫ মিনিট মাঠে ছিলেন। এ সময় দূরপাল্লার বাঁকানো একটি শটে গোলের চেষ্টা করে নজরও কাড়েন। তবে ম্যাচটি ২–০ গোলে হারে ফুলহাম।

ফারহানের ফুটবলের শুরুটা চেলসি একাডেমিতে। ১২ বছর বয়সে সেখান থেকে ফুলহামের একাডেমিতে যোগ দেন তিনি। বয়সভিত্তিক দলগুলোয় ধারাবাহিকভাবে ভালো করার পর জায়গা করে নেন অনূর্ধ্ব-২১ দলে। গত মৌসুমে ২১ ম্যাচে ১৭টি গোল-অবদান তাঁর সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ২০২৫ সালের নভেম্বরে প্রিমিয়ার লিগ ২-এর মাসসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।

ফুলহাম থেকে এক মৌসুমের জন্য বোরহাম উডে ধারে যাওয়ায় এখন ফারহানের সামনে নতুন পরীক্ষা। বয়সভিত্তিক ফুটবলে ধারাবাহিক সাফল্যের পর এবার সিনিয়র ফুটবলের প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে নিজেকে কতটা মেলে ধরতে পারেন সেটাই দেখার। ইংল্যান্ড প্রবাসী এই উইঙ্গারকে নভেম্বরে বাংলাদেশের হয়ে সাফে খেলানোর চেষ্টা করছে বাফুফে।

‘আর্জেন্টিনার ফুটবলাররা বিশ্বাসঘাতক, ইচ্ছে করে বিশ্বকাপ হেরেছে’

কিংস-আবাহনীর নিষেধাজ্ঞা ওঠাতে সময় বাড়াল বাফুফে

স্কালোনিকে ছাড়া কিছুই বোঝেন না আর্জেন্টিনার ফুটবলপ্রধান

ফিফা সভাপতির পদত্যাগ দাবি নরওয়ের

মেসির অবসর নিয়ে কী বললেন আর্জেন্টিনার ফুটবলপ্রধান

চাপের মুখে আর্জেন্টিনাকেও পাশে পেলেন ফিফা সভাপতি

তীব্র বিরোধিতার মাঝেও ইনফান্তিনোর পাশে দাঁড়াল আফ্রিকা

নিউইয়র্কের যেখানে তৈরি হচ্ছে ভবিষ্যতের জায়ানরা

নতুন ক্লাবে যোগ দিয়ে সালাহ বললেন, জিততে এসেছি

জল্পনার অবসান ঘটিয়ে রিয়ালেই থেকে গেলেন ভিনিসিয়ুস