হোম > খেলা > ফুটবল

হারের বৃত্তে ঘানা, বিশ্বকাপের আগে চাকরি হারালেন কোচ

ক্রীড়া ডেস্ক    

সবশেষ জার্মানির কাছে হেরেছে ঘানা। ছবি: সংগৃহীত

বাজে সময় থেকে বের হয়ে আসতে পারছে না ঘানা। টানা হারে বিপর্যস্ত তারা। সবশেষ সোমবার রাতে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে জার্মানির কাছে ২-১ ব্যবধানে হেরেছে ঘানা। এই হারে কপাল পুড়ল প্রধান কোচ অটো আদ্দোর। তাঁকে বরখাস্ত করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)।

নতুন অধ্যায়ের জন্য আদ্দোকে শুভকামনা জানিয়েছে ঘানা। জিএফএর এই বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন অটো আদ্দোর সঙ্গে চুক্তি বাতিল করেছে; যিনি পুরুষ দলের দলের প্রধান কোচ ছিলেন। অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানাচ্ছে জিএফএ এবং তাঁর পথচলার জন্য শুভকামনা। ব্ল্যাক স্টার্সের নতুন টেকনিক্যাল দিকনির্দেশনা সম্পর্কে জিএফএ পরবর্তীতে জানিয়ে দেবে।’

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। তার আগে বাকি আছে ৭১ দিন। ঠিক এমন সময়ই প্রধান কোচকে বরখাস্ত করল ঘানা। বিশ্বকাপের আগে দলের জন্য দারুণ একজন কোচ খুঁজে বের করার চ্যালেঞ্জ এখন তাদের সামনে।

জার্মানির বিপক্ষে ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ১-১ সমতায় ছিল ঘানা। পরের মিনিটে তাদের জালে বল জড়ান জার্মানির ডেনিস উনদাভ। এই গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। এর আগে চলতি আন্তর্জাতিক বিরতিতে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলে হেরেছিল ঘানা। গত নভেম্বরে তারা হেরেছিল জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছে।

দুই মেয়াদে ঘানার প্রধান কোচের দায়িত্ব পালন করলেন আদ্দো। প্রথম মেয়াদে ২০২২ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব ছিলেন তিনি। এরপর ২০২৪ সালের মার্চে ফের ঘানার ডাগআউটে ফেরেন। তবে দলের ব্যর্থতায় বিশ্বকাপের আগ মুহূর্তে চাকরি হারাতে হলো সাবেক এই ফুটবলারকে।

রোমাঞ্চ, নাটকীয়তায় ভরা দিন

ব্রাজিলকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন জাপানের সেই ফুটবলার

বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানিকে বিদায় বললেন নয়্যার

বাংলাদেশের প্রতি ভালোবাসা জানালেন আরও এক ব্রাজিলিয়ান ফুটবলার

কী করবেন বুঝতে পারছেন না আর্জেন্টিনার কোচ

কেউ আমাদের থামাতে পারবে না, মরক্কো কোচের হুংকার

কেপ ভার্দের কাছে হারবে আর্জেন্টিনা, দাবি সেই ওঝার

‘জার্মানি আর প্রথম সারির দল নয়’

ব্রাজিলের সম্ভাব্য হুমকি হওয়া তিন দলই এক দিনে বাদ

মরক্কোর কাছে হেরে বিশ্বকাপের বাজে রেকর্ডে এখন নেদারল্যান্ডস