হোম > খেলা > ফুটবল

‘এই কাপটা আর্জেন্টিনার জন্যই নির্ধারিত’

ক্রীড়া ডেস্ক    

ম্যাচজুড়ে আলোচনার কেন্দ্রে ছিলেন রেফারি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা-মিসর দ্বৈরথ ঘিরে তুমুল বিতর্ক চলছে ফুটবল বিশ্বে। বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের আলোচিত ম্যাচটিতে ৩-২ গোলে হারার পর রেফারির কিছু সিদ্ধান্ত মানতে পারছেন না মিসরের কোচ এবং ফুটবলাররা। ক্ষুব্ধ হয়ে দলটির স্ট্রাইকার মোস্তাফা জিকো তো বলেই বসলেন, কাপটা আর্জেন্টিনার জন্যই নির্ধারিত।

আটালান্টা স্টেডিয়ামে শেষের চিত্রটা ভিন্ন হতে পারতো। ইয়াসির ইব্রাহিম ও মোস্তাফা জিকোর কল্যাণে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিসর। বাতাসে তখন আর্জেন্টিনার বিদায়ের করুণ সুর। কিন্তু ফুটবল বিধাতা নিজেই বোধহয় এদিন মিসরের জয় চাননি। চিত্রনাট্যের পুরোটাই যেন শেষ মুহূর্তের জন্য লিখেছিলেন তিনি।

পিছিয়ে থাকার পরও দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লেখে আর্জেন্টিনা। ১৩ মিনিটের ঝড়ে মিসরকে তাক লাগিয়ে জয় ছিনিয়ে নেয় তিনবারের চ্যাম্পিয়নরা। ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমানোর পর লিওনেল মেসির গোলে ম্যাচে ফেরে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে এনসো ফার্নান্দেস হেডে মিসরের জাল কাঁপালে আটালান্টার গ্যালারি মুহূর্তেই ফেটে পড়ে আর্জেন্টাইন ভক্তদের উল্লাসে। এই লিড ধরে রেখে ম্যাচ শেষ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়না। বেশিরভাগ সময় জয়ের স্বপ্ন বুনা মিসর মাঠ ছাড়ে একরাশ হতাশা নিয়ে।

দুর্দান্ত এই জয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালের খুশিতে ভাসলেও সংবাদমাধ্যমে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন জিকো। যদিও ফরাসি রেফারির কোন সিদ্ধান্তে আঙুল তুলেছেন, তা নির্দিষ্ট করে জানাননি এই ফুটবলার। জিকো বলেন, ‘রেফারি অন্যায় করেছেন। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম রক্ষাকর্তা। তিনি একটি পুরো দেশের পরিশ্রম নষ্ট করে দিয়েছেন।’ এরপর আরও কঠোর মন্তব্য করে তিনি বলেন, ‘এই কাপটা আর্জেন্টিনার জন্যই নির্ধারিত।’

আত্মবিশ্বাসী সুইজারল্যান্ড কোচ বললেন, আর্জেন্টিনা অজেয় নয়

‘ম্যাচের আগে আর্জেন্টিনা রেফারির ওপর চাপ সৃষ্টি করেছিল’

আর্জেন্টিনার কাছে হেরে ফিফার কাছে অভিযোগ করল মিসর

‘এই দল কখনোই আর্জেন্টিনার মানুষদের ছেড়ে যাবে না’

শেষ আটে আর্জেন্টিনার ম্যাচ কবে, দেখে নিন

টাইব্রেকারে কলম্বিয়াকে কাঁদিয়ে শেষ আটে আর্জেন্টিনাকে পেল সুইজারল্যান্ড

কান্নার কারণ জানিয়ে মেসি, ‘বিশ্বকাপ থেকে এখনই বিদায় নিতে চাইনি’

ম্যাচ শেষে মিসরের কোচকে ইসরায়েলের পতাকা দেখালেন আর্জেন্টিনা ভক্ত

মিসরের পতাকা হাতে ফিফা সভাপতি

দেখে নিন মিসরের বিপক্ষে করা মেসির রেকর্ডের মালা