হোম > খেলা > ফুটবল

ইয়ামালের মতো কাউকে দেখেননি জিদান

ক্রীড়া ডেস্ক    

লামিন ইয়ামালের মতো কাউকে দেখেননি জিনেদিন জিদান। ছবি: এএফপি

মাঠে তিনি যখন খেলতেন, মন্ত্রমুগ্ধের মতো তাঁর দিকে চেয়ে থাকতেন দর্শকেরা। তিনি জিনেদিন জিদান। খেলা ছাড়ার পর যিনি কোচ হিসেবেও সফল। সেই জিনেদিন জিদান এবার প্রশংসায় ভাসালেন লামিনে ইয়ামালকে।

১৭ বছর বয়সী ইয়ামালকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ, রোনাল্ড কোম্যান, সিমোনে ইনজাগি, বার্সেলোনা ক্লাবের বর্তমান কোচ হান্সি ফ্লিকসহ অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন ইয়ামালকে। কিন্তু তাঁকে নিয়ে এই প্রথম মুখ খুললেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। বললেন, তাঁর মতো আর কাউকে কখনো দেখেননি তিনি।

এক অনুষ্ঠানে ইয়ামালকে নিয়ে জিদান বলেন, ‘আপনি যখন তাকে দেখবেন...উদাহরণ হিসেবে ইন্টার মিলানের বিপক্ষে (চ্যাম্পিয়নস লিগে) সেমিফাইনালের কথাই বলি, জীবনে আমি এমন কিছু আগে দেখিনি। মাঠে নিজের খেলায় তার যে দক্ষতা ও নিয়ন্ত্রণ, সেটা অসাধারণ। তাকে এভাবে খেলতে দেখা সত্যিই দারুণ ছিল।’

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টারের কাছে হেরে বার্সেলোনা বিদায় নিলেও দুই লেগেই দুর্দান্ত খেলেন ইয়ামাল, ১৭ বছরের ইয়ামাল খেলেন ২৭ বছরের পরিণত ফুটবলারের মতো। জিনেদিন জিদান বলে গেলেন, ‘আমরা সবাই তার সঙ্গে উপভোগ করেছি, আর এ কারণেই তরুণ খেলোয়াড়দের লামিনের খেলা দেখা উচিত।’

রিয়াল মাদ্রিদের কোচের পদ ছেড়ে দেওয়ার পর কোচিং থেকে দূরে রয়েছেন জিদান। তবে ফ্রান্সের কোচ হওয়ার প্রশ্নের পুরোনো রেকর্ড বাজালেন নতুন করে, ‘অবশ‍্যই (ফ্রান্স জাতীয় দলের) কোচ হওয়ার ইচ্ছা আছে। তবে দলটির বর্তমান কোচকে আমাদের সম্মান করতে হবে এবং আমরা সেটি করি।’ এরপর বললেন আসল কথা, ‘যখন সময় আসবে, তখন যদি সুযোগ মেলে, তাহলে সেটা হবে বেশ আনন্দের।’

নিরাপত্তারক্ষী থেকে বিশ্বকাপের মঞ্চে ‘সোমালিয়ার নেইমার’

মেসি নেতাদেরও নেতা

এক দশকের রাজত্বের সমাপ্তি: ইতিহাদে গার্দিওলার রেখে যাওয়া ঝলমলে ইতিহাস

এক বছরে বাংলাদেশের র‍্যাঙ্কিং ১৬০-এর নিচে নিয়ে আসতে চান নতুন কোচ

স্বস্তি ফিরল নেইমারকে নিয়ে

সিটির সঙ্গে ১০ বছরের সম্পর্ক শেষ করলেন গার্দিওলা

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

এবার আর আন্ডারডগ নয় মরক্কো

অভিনব উপায়ে দল ঘোষণা করল ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে যাওয়া নরওয়ে

বাংলাদেশকে এশিয়ান কাপে খেলাতে চান নতুন কোচ