হোম > খেলা > ফুটবল

রোনালদোকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা পর্তুগালের

ক্রীড়া ডেস্ক    

রোনালদোকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে পর্তুগাল। ছবি: সংগৃহীত

ইতিহাস গড়া নিশ্চিত হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। তাঁকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছে পর্তুগাল। মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপ হতে যাচ্ছে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের ষষ্ঠ বিশ্বকাপ।

আজ ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। আছেন চার গোলরক্ষক দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো। যাঁদের মধ্যে ভেলহো যাচ্ছেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। যদি কেউ চোটে পড়েন, তখনই মূল দলে সুযোগ পাবেন তিনি।

রক্ষণ ও মাঝমাঠে আছেন ৯ জন করে ফুটবলার। আক্রমণভাগে রোনালদোসহ আছেন গনসালো রামোস, পেদ্রো নেতো, রাফায়েল লিয়াও এবং গনসালো গেদেস। ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্স, রুবেন দিয়াসদের বিশ্বকাপ দলে ডাক পাওয়া এক রকম অনুমিতই ছিল।

কলম্বিয়া, উজবেকিস্তান ও ডি আর কঙ্গোর বিপক্ষে খেলবে পর্তুগাল। ১৭ জুন ডি আর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ২৩ ও ২৮ জুন পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া। বিশ্বকাপের আগে ৬ ও ১০ জুন চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগিজরা।

পর্তুগালের বিশ্বকাপ দল

গোলরক্ষক: দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো।

রক্ষণভাগ: দিয়োগো দালোদ, মাথিয়াস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউহো

মাঝমাঠ: রুবেন নেভেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসিকাও, স্যামুয়েল কস্তা।

আক্রমণভাগ: পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস, গনসালো রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো।

‘আর্জেন্টিনার ভক্ত মানে এই না যে ব্রাজিলকে ভুয়া বলব’

সিটিতে এ মৌসুমই শেষ গার্দিওলার

ব্রাজিল দল তো দেখলেন, কেমন হবে আর্জেন্টিনা দল

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা কোচের বাড়তি সতর্কতা

নাটকীয়তার পর বাফুফে জানাল ফেডারেশন কাপ ফাইনাল হবে

সিলেটে বাংলাদেশ-পাকিস্তানের দুই রকমের অপেক্ষা

ফেডকাপ ফাইনাল বর্জন করল কিংস, মোহামেডানকে ট্রফি দেওয়ার অনুরোধ

বিশ্বকাপে নেইমার ব্রাজিলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে…

‘ড্যাডস আর্মি’র ভেলকি দেখার অপেক্ষা

বিশ্বকাপে ডাক পেয়েই পেলে-রোনালদোদের ক্লাবে নেইমার