হোম > খেলা > ফুটবল

ম্যাচের সব রেফারিই আর্জেন্টাইন, যা ভাবছে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক    

এবারের বিশ্বকাপে রেফারিং নিয়ে চলছে সমালোচনা। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হলুদ কার্ড দেখেছেন মাইকেল ওলিসে। আগামীকাল শুরু হতে ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারিই আর্জেন্টাইন। ছবি: এএফপি

শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালের পালা। বোস্টনে আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ফ্রান্স-মরক্কো ম্যাচ। এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই আলোচনায় আর্জেন্টিনা। অনেকেই হয়তো মনে করতে পারেন, তুমুল আলোচিত-সমালোচিত আর্জেন্টিনা-মিসর ম্যাচের প্রভাব কি পড়ছে শেষ আটের প্রথম ম্যাচের ওপর। আসলে এখানে ব্যাপারটা অন্য কিছু।

ফিফা গতকাল এক বিবৃতিতে ফ্রান্স-মরক্কো ম্যাচের পাঁচ রেফারির নাম ঘোষণা করেছে। এই পাঁচজনের প্রত্যেকেই আর্জেন্টাইন। প্রধান রেফারি থাকছেন ফাকুন্দো তেলো। তেলোর সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল শেড। চতুর্থ রেফারির দায়িত্বে থাকছেন দারিও এরেরা। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকছেন ক্রিস্টিয়ান নাভারো।

একটা দেশ থেকেই কেন সব রেফারি থাকছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে হইচই। তবে ভক্ত-সমর্থকেরা শোরগোল তুললেও ফুটবলারেরা সেটাকে খেলার অংশই মনে করছেন। মরক্কো ম্যাচের আগে ফ্রান্সের গোলরক্ষক রবিন রিসার বলেন, ‘সবশেষ বিশ্বকাপ ফাইনালের পর থেকে কয়েক বছর ধরে কিছুটা তিক্ততা রয়েছে। তবে এটা খেলাধুলারই একটি অংশ। এই রেফারিরা যদি এখানে দায়িত্ব পেয়ে থাকেন, তাহলে সেটা তাঁরা যোগ্যতাবলেই পেয়েছেন।’

ফ্রান্সের ডিফেন্ডার দায়ো উপামেকানো আর্জেন্টাইন রেফারিং দলকে নিয়ে চলা আলোচনা উড়িয়ে দিয়েছেন। রেফারির বিষয়টি বাদ দিয়ে মরক্কোর বিপক্ষে কৌশলগত বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছে ফ্রান্স। উপামেকানো বলেন, ‘রেফারি কে হবেন, সেটা নিয়ে আমি মোটেও ভাবছি না। আমরা আগে কখনোই এসব নিয়ে মাথা ঘামাইনি। আমাদের পুরো মনোযোগ মরক্কোর বিপক্ষের ম্যাচেই থাকবে।’

সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। মূল ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়েছিল। কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছিলেন শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে। তবে ৮ গোল করে গোল্ডেন বুটের পুরস্কার জিতলেও রানার্সআপ হওয়ার হতাশা ঘিরে ধরে এমবাপ্পেকে।

২০২২ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স-মরক্কো। এবার দল দুটি কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে। আর গত বিশ্বকাপের ফর্মটা এমবাপ্পে টেনে এনেছেন এবারও। এখন পর্যন্ত তিনি ৭ গোল করেছেন। তাঁর সমান ৭ গোল করেছেন নরওয়ের আর্লিং হালান্ড। তাঁর দল কোয়ার্টার ফাইনালে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আর ৮ গোল করে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি।

অর্থ পাচারের অভিযোগে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে তদন্তে এফবিআই

‘আর্জেন্টিনা ছাড়া অন্য কোনো দলের বিপক্ষে মিসর গোল করলে সেটা গোলই থাকত’

আর্জেন্টিনার কোচের সঙ্গেও লেগে গিয়েছিল মিসরের কোচের

বিশ্বাসে ভর করে এগোচ্ছে স্পেন

জয়ের দিনেও কেন রেগে গিয়েছিলেন মেসি

আর্জেন্টিনার ম্যাচে বর্ণবাদের শিকার সেই ইউটিউবার

রক্তচাপ মাপার ছবি পোস্ট করে মার্তিনেস বলছেন, ‘এটাই আর্জেন্টিনা’

‘এটাই সেই মেসি, যাকে আমরা দেখেছি এবং দেখছি’

আত্মবিশ্বাসী সুইজারল্যান্ড কোচ বললেন, আর্জেন্টিনা অজেয় নয়

‘ম্যাচের আগে আর্জেন্টিনা রেফারির ওপর চাপ সৃষ্টি করেছিল’