হোম > খেলা > ফুটবল

মোস্তাফিজকে ছাপিয়ে নায়ক নাহিদ রানা, পেলেন পুরস্কারও

ক্রীড়া ডেস্ক    

আজও দারুণ বোলিং করেছেন নাহিদ রানা। ছবি: এক্স

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ ছিল বাংলাদেশের পেস ব্যাটারির লড়াই। একদিকে পেশোয়ার জালমির হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন শরীফুল ইসলাম ও নাহিদ রানা, অন্যদিকে লাহোর কালান্দার্সের জার্সিতে লড়েছেন মোস্তাফিজুর রহমান। দিনশেষে জয়ের হাসি হেসেছে শরীফুল-রানাদের পেশোয়ার। লাহোরকে ৭৬ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে তারা।

করাচি জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৭৩ রান করে পেশোয়ার। দলের হয়ে ৪৮ বলে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কান উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিস। লাহোরের হয়ে মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। তিনি ফিরিয়েছেন মাইকেল ব্রেসওয়েল ও আমের জামালকে। এছাড়া এই ম্যাচেই প্রথম ব্যাটার হিসেবে পিএসএলে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করার অনন্য কীর্তি গড়েন বাবর আজম।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শরীফুলের তোপের মুখে পড়ে লাহোর। দ্বিতীয় ওভারেই মোহাম্মদ নাঈমকে সাজঘরের পথ দেখান এই বাঁহাতি পেসার। এরপর শুরু হয় নাহিদ রানার গতি ও বাউন্সারের ঝড়। থিতু হতে যাওয়া আবদুল্লাহ শফিককে (২১) দারুণ এক বাউন্সারে ফেরান তিনি। পরে উসমান মিরকেও আউট করে লাহোরের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন রানা। ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। জেতেন স্মার্ট উইকেটের পুরস্কারও শরীফুল ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ১টি উইকেট। লাহোর গুটিয়ে যায় ৯৭ রানেই।

এই জয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে পেশোয়ার। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মুলতান সুলতানস। ৫ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে রয়েছে মোস্তাফিজদের লাহোর কালান্দার্স।

আবারও ঢাকায় আসার বার্তা দিলেন ফিফা সভাপতি

ফিফা সভাপতিকে বাংলাদেশ ফুটবল নিয়ে কী বলেছে বাফুফে

হঠাৎ ঢাকায় ফিফা সভাপতি

গার্দিওলা যা পারেননি, তাই করে দেখালেন মারেসকা

মাথায় ভয়াবহ আঘাত, হাসপাতালে আর্জেন্টাইন গোলরক্ষক

‘ভিনির জায়গায় আমি থাকলে রিয়ালই ছেড়ে দিতাম’

সাফে ভারতের খেলা নিয়ে ধোঁয়াশা

আর্ট ডিলার থেকে আলোচিত কোচ

হঠাৎ কেন স্পেনে যাচ্ছেন মেসি

ফুটবলে এবার ইলেকট্রনিক কার্ড