হোম > খেলা > ফুটবল

‘এটাই আর্জেন্টিনার সর্বকালের সেরা দল’

ক্রীড়া ডেস্ক    

ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েছে আলবিসেলেস্তেরা। ফাইল ছবি

ফাইনালে উঠলেও সবশেষ বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙেছে লিওনেল স্কালোনির দলের। শিরোপা হাতছাড়া হলেও দলের পারফরম্যান্সে গর্বিত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। তাঁর চোখে বর্তমান আর্জেন্টিনা দলটাই দেশটির ইতিহাসের সেরা।

২০২৬ বিশ্বকাপে শিরোপা হাতছাড়া হলেও সাম্প্রতিক বছরগুলোতে অসাধারণ সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা ও বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জিতেছে দলটি। সব মিলিয়ে গত ৫ বছরে পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনালে খেলেছে লা আলবিসেলেস্তেরা।

এএফএর স্পনসর ডে অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তাই আর্জেন্টিনার ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেছেন তাপিয়া। বর্তমান দলের সাফল্যের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘পাঁচটি ফাইনাল খেলে চারটিতে জয়... আমার মনে হয়, এটাই আমাদের দেখা সর্বকালের সেরা আর্জেন্টিনা দল। তারা ফলাফলের মাধ্যমে আমাদের প্রতিনিধিত্ব করেছে। স্পেনের কাছে ফাইনালে হারলেও বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে আমরা গর্বিত। এই ছেলেরা আমাদের পতাকাকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে দিয়েছে।’

টানা ৭ জয়ে ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে পাত্তা পায়নি তিনবারের চ্যাম্পিয়নরা। কেবল গোল পোস্টের নিচে দেয়াল হয়ে ছিলেন এমিলিয়ানো মার্তিনেস। বাকিদের হতাশাজনক পারফরম্যান্সে ১-০ গোলের হারে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা।

২০২৬ বিশ্বকাপের কঠিন সূচি ও বাড়তি চ্যালেঞ্জ সম্পর্কে তাপিয়া বলেন, ‘অবশ্যই এটি ছিল এমন একটি বিশ্বকাপ যেখানে দল ছিল আরও বেশি, ম্যাচও অনেক বেশি হয়েছে। সময়ের পার্থক্যও ছিল। কিন্তু এই দল দীর্ঘদিন ধরেই যা করে আসছে, সেটাই আবারও করে দেখিয়েছে।’

এএফএর ‘স্পনসর ডে’ অনুষ্ঠানে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলকে সমর্থন দেওয়া শতাধিক ব্র্যান্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কালোনির সহকারী কোচ রবার্তো আয়ালা, কোচিং স্টাফের সদস্যরা এবং সাবেক গোলরক্ষক সার্জিও গয়কোচেয়াও অংশ নেন।

আবারও সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

মেসির ফেরার অপেক্ষায় ইন্টার মায়ামি

স্বাগত জানিয়ে ফিফাকে পরামর্শ দিল এএফসি

ভোজিনিয়ার দলবদল নিয়ে শেষ মুহূর্তে নাটকীয় মোড়

মেসিদের তীব্র সমালোচনায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট

তীব্র বিরোধিতার মুখে পিছু হটলেন ফিফা সভাপতি

নিয়ম ভঙ্গের দায়ে চেলসিকে ১৬৫ কোটি টাকা জরিমানা

তোপের মুখে পড়েও থেমে নেই ফিফা

আল নাসরকে অপেক্ষায় রেখেছেন রোনালদো

ইনফান্তিনো ফিফার নেতৃত্বের জন্য উপযুক্ত নন, বলছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী