হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে সমর্থকদের বিশেষ সুবিধা দিচ্ছে সৌদি আরব

ক্রীড়া ডেস্ক    

২০২৬ ফুটবল বিশ্বকাপে সৌদি আরবের ফুটবলপ্রেমীরা ফ্রিতে খেলা দেখার সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে। ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ঠিক এ সময় বড় সুখবর পেলেন সৌদি আরবের ফুটবল সমর্থকেরা। বিশ্বকাপে টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, তখন তাঁদের বিনামূল্যে খেলা দেখার সুযোগ মিলছে।

সৌদি আরবের সমর্থকেরা ফ্রিতে মাঠে বসে বিশ্বকাপ উপভোগ করার সুযোগ পাচ্ছেন বলে ডেইলি মিরর, দ্য সানসহ বিদেশি সংবাদমাধ্যমে জানা গেছে। ফিফা আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও মার্কিন মুলুকে অবস্থিত সৌদি দূতাবাস এই সুসংবাদ দিয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি দূতাবাস কদিন আগে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলেছে,‘যুক্তরাষ্ট্রে উপস্থিত সৌদি ফুটবলপ্রেমীদের জন্য ফ্রিতে টিকিট দিচ্ছে সৌদি আরব। আমাদের জাতীয় দলকে শুভকামনা। তারা যেন গর্বের সঙ্গে বিশ্বমঞ্চে সৌদি আরবের প্রতিনিধিত্ব করতে পারে এবং ভালোবাসা-আবেগ যাতে ফুটবল সমর্থকেরা তাঁদের প্রিয় দলের জন্য প্রকাশ করতে পারেন, সেজন্যই এই প্রচেষ্টা।’

গত বছর মার্কিন মুলুকে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও ফ্রি টিকিটের ব্যবস্থা করেছিল ফিফা। মূলত মাঠে দর্শক টানতেই এমনটা করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। একই ধারাবাহিকতায় ফুটবল বিশ্বকাপে সৌদি আরব থেকে যেসব ভক্ত-সমর্থকেরা খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যাবেন, তাঁদের জন্য ফ্রিতে খেলা দেখার ব্যবস্থা করা হচ্ছে। ফিফাও তাতে রাজি হয়েছে বলে দ্য সানের প্রতিবেদন থেকে জানা গেছে।

ফ্রিতে খেলা দেখার ব্যবস্থা করায় সৌদি আরবের ফুটবল সমর্থকদের ৩ লাখেরও বেশি টাকা বেঁচে যাচ্ছে। সৌদি আরবের গ্রুপ পর্বের ম্যাচের টিকিট বিক্রি করা হয়েছে ৩০০০ ডলারে। বাংলাদেশি মুদ্রায় তা ৩ লাখ ৬৮ হাজার টাকা। এখনো হাজার হাজার টিকিট অবিক্রীত অবস্থায় রয়েছে।

১৯৯৪ সালে প্রথমবার বিশ্বকাপে খেলেই শেষ ষোলোতে উঠেছিল সৌদি আরব। বিশ্বকাপ ইতিহাসে দেশটির সেরা সাফল্য এটাই। পরবর্তীতে পাঁচ ফুটবল বিশ্বকাপে তাদের পথচলা থেমে গেছে গ্রুপ পর্যায়ে। ২০২২ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি। এবারের ফুটবল বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে সৌদি আরবের প্রতিপক্ষ উরুগুয়ে, স্পেন এবং কেপভার্দে। গ্রুপ পর্বের পর শেষ ৩২ রাউন্ড থাকায় সৌদির সামনে এগোনোর সম্ভাবনা বেশি থাকলেও উরুগুয়ে-স্পেনের মতো দলগুলোর বিপক্ষে দিতে হবে কঠিন পরীক্ষা।

ইবোলা আতঙ্কে হচ্ছে না ডিআর কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

শোককে শক্তিতে রূপ দিয়ে ফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের

ট্রাম্প ইস্যুতে ফিফাকে তদন্ত করতে বলল নরওয়ে

কাউকে ফেবারিট না মেনেই বিশ্বকাপ খেলতে গেল ব্রাজিল

নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জয়ের জার্সি

চোট নিয়েও স্বস্তির বার্তা দিলেন এমি মার্তিনেস

দ্বিতীয় বিভাগ থেকে বিশ্বকাপ, দক্ষিণ কোরিয়ার ফুটবলারের স্বপ্নপূরণ

আনচেলত্তি কেন কাঁদলেন

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপের প্রথম অনুশীলন কেমন হলো আর্জেন্টিনার