হোম > খেলা > ফুটবল

মেসির ফেরার অপেক্ষায় ইন্টার মায়ামি

ক্রীড়া ডেস্ক    

ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ পরবর্তী বিরতি শেষে মাঠে ফেরার অপেক্ষায় লিওনেল মেসি। মেজর লিগ সকারে নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল ভোরে কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। সে ম্যাচে আর্জেন্টিনার অধিনায়কের খেলার সম্ভাবনা প্রবল।

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল মেসির সামনে। কিন্তু ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে লাতিন আমেরিকান জায়ান্টদের। ফাইনাল হারের হতাশার পর টানা কয়েক দিন নিজের মতো করে সময় কাটিয়েছেন মেসি। ছুটি শেষে এবার মাঠের খেলায় ফেরার পালা।

ছুটি কাটিয়ে এরই মধ্যে মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। তাঁর সঙ্গে দেখা গেছে আর্জেন্টিনার আরেক ফুটবলার রদ্রিগো দি পলকেও। এমএলএস মৌসুম পুনরায় শুরুর পর এটাই ছিল তাঁদের প্রথম অনুশীলন। দুজনকেই কলম্বাসের বিপক্ষে ম্যাচের জন্য দলে রাখছেন প্রধান কোচ গিয়েরমো হোয়োস।

মেসির মাঠে নামার প্রসঙ্গে হোয়োস বলেন, ‘(মেসি) দলের সঙ্গে যোগ দিয়েছে। এখনো তার সঙ্গে ভালোভাবে কথা বলার সুযোগ হয়নি। সে ও দি পল ফিরে আসায় আমরা আনন্দিত।’

লিগে দুর্দান্ত সময় পার করেছে মায়ামি। ১১ জয়, ২ হার ও ৪ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দুই নম্বরে অবস্থান করছে দলটি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে আছে মায়ামি। আগামীকাল টানা সপ্তম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ফ্লোরিডার ক্লাবটি।

মায়ামির হয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে প্রস্তুত ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। গত ২৬ জুলাই মন্ট্রিয়লের বিপক্ষে ১-০ গোলের জয়ে ক্লাবটির হয়ে অভিষেক হয়েছিল এই মিডফিল্ডারের। ওই ম্যাচে জয়সূচক গোল করেন লুইস সুয়ারেজ। বিশ্বকাপ বিরতির পর দুই ম্যাচে তিন গোল করেছেন উরুগুইয়ান এই তারকা ফরোয়ার্ড। মায়ামির হয়ে সর্বশেষ তিন ম্যাচে ছয় গোল করলেন তিনি।

আবারও সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

‘এটাই আর্জেন্টিনার সর্বকালের সেরা দল’

স্বাগত জানিয়ে ফিফাকে পরামর্শ দিল এএফসি

ভোজিনিয়ার দলবদল নিয়ে শেষ মুহূর্তে নাটকীয় মোড়

মেসিদের তীব্র সমালোচনায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট

তীব্র বিরোধিতার মুখে পিছু হটলেন ফিফা সভাপতি

নিয়ম ভঙ্গের দায়ে চেলসিকে ১৬৫ কোটি টাকা জরিমানা

তোপের মুখে পড়েও থেমে নেই ফিফা

আল নাসরকে অপেক্ষায় রেখেছেন রোনালদো

ইনফান্তিনো ফিফার নেতৃত্বের জন্য উপযুক্ত নন, বলছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী