হোম > খেলা > ফুটবল

ইনফান্তিনোকে নিয়ে ‘ভিত্তিহীন অভিযোগে’ খেপেছে ফিফা

ক্রীড়া ডেস্ক    

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

প্রচণ্ড চাপের মুখে এখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এমনিতেই ফুটবল বিশ্বের অনেকেই তাঁর বিপক্ষে চলে গিয়েছেন। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে ছড়িয়েছে পরকীয়ার অভিযোগ। এই ঘটনায় খেপেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির মতে ইনফান্তিনোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ রটিয়ে দেওয়া হয়েছে।

ফিফা সভাপতি হওয়ার আগে ২০০৯ সালে উয়েফার সাধারণ সম্পাদক হয়েছিলেন ইনফান্তিনো বসেন। ১৭ বছর আগে তাঁর সঙ্গে এক নারীকে ঘিরে পরকীয়া প্রেমের অভিযোগ সামনে নিয়ে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’। উয়েফাতে নিচের পদে থাকা এক নারীর সঙ্গে রোমান্টিক সম্পর্ক ছিল ইনফান্তিনোর। সম্পর্কের জেরে সেই নারীকে বিশেষ সুবিধা দিতেন বর্তমান ফিফা সভাপতি।

ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ প্রচারের পর গত রাতে ফিফা নিজেদের ওয়েবসাইটে বিশাল এক বিবৃতি দিয়েছে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা লিখেছে, ‘এতে বোঝা যাচ্ছে যে কয়েকটা পক্ষ ফিফা ও এর সভাপতিকে দুর্বল করতে প্রচেষ্টা চালাচ্ছে। অনুমান ও ইঙ্গিতকে তথ্য হিসেবে উপস্থাপন করা ঠিক না। কোনো অভিযোগ নিয়ে বারবার কথা বললেই সেটা সত্যি হয় না। যাঁদের ফিফার সদস্য দেশগুলোর সমর্থন নেই, এ ধরনের অভিযোগ করে কোনো কিছু অর্জন করা যায় না।’

ফিফা সভাপতি ইনফান্তিনোর পক্ষে যেমন অনেকে আছেন, তেমনি তাঁর বিরোধী লোকের সংখ্যাও একেবারে কম নয়। এরই মধ্যে বেশ কিছু ফেডারেশন তাঁকে ভেটো দিয়েছে। এবার ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। তাতে করে ফিফা সভাপতির নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। ফিফা গত রাতে এক বিবৃতিতে বলেছে, ‘ফিফা সভাপতি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত এমন কোনো প্রক্রিয়াকে আমরা সমর্থন করতে পারি না, যা ফিফার গঠনতন্ত্রের সঙ্গে একেবারে সামঞ্জস্যপূর্ণ নয়।’

ইনফান্তিনোকে নিয়ে সমালোচনার নাম করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তা ফিফা বরদাশত করবে না। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা লিখেছে, ‘সমালোচনার নামে তথ্য বিকৃত করা, ভিত্তিহীন অভিযোগকে বড় করা, বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা হলে ফিফা কঠোর ভাষায় প্রতিবাদ জানাবে।’

ফিফা সভাপতি ইনফান্তিনোর ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে গত মঙ্গলবার এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের (এফএফই) মাধ্যমে হতে যাওয়া এটার মূল্য বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। ইকুইটি মূল্যায়নের ভিত্তিতে এ বছরের শেষে সর্বোচ্চ ৪ বিলিয়ন ডলার (৪৯০৬৭ কোটি টাকা) তোলা হবে। তাতে করেই ফুটবল বিক্রি হয়ে যাচ্ছে বলে শোরগোল উঠেছে। ফিফা এরই মধ্যে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। বৃহস্পতিবার রাতে নিজেদের ওয়েবসাইটে বিষয়টি খোলাসা করেছে। এখানে চার বছর চক্রের (২০২৭-২০৩০) ২ কোটি ডলারের একটি তহবিল গঠন করা হবে। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৪৬ কোটি টাকা।

২০১৫ থেকে ফিফা সভাপতির পদে আছেন ইনফান্তিনো। ২০২৭ সালের মার্চে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য পুনরায় সভাপতি নির্বাচনে দাঁড়ানোর কথা রয়েছে তাঁর। তবে যেভাবে তিনি ‘নিঃস্ব’ হয়ে যাচ্ছেন, তাঁর পক্ষে সমর্থন কমে যাচ্ছে, তাতে করে ফের ফিফা সভাপতি হওয়া তুলনামূলক কঠিনই।

কাদামাটির সঙ্গে সখ্যতা গড়ে তুলছেন অ্যাডাম আব্বাস

ফিফা সভাপতির পরকীয়া প্রেম নিয়ে তদন্তে নামছে উয়েফা

হামজাই ইংল্যান্ডপ্রবাসী অ্যাডাম আব্বাসের প্রিয় খেলোয়াড়

কমলাপুর স্টেডিয়ামের অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, বরখাস্ত প্রশাসক

মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল

মেসির বাবার মৃত্যুতে শোকাহত আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলও

শেষ মুহূর্তে মায়ামির হার, মেসিকে স্মরণ করলেন দি পল

সব সময় বাবার অনুমতি নিয়েই সিদ্ধান্ত নিতেন মেসি

বাবা হারালেন মেসি

এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে জর্ডান গেল পুলিশ