হোম > খেলা > ফুটবল

৮৭ নম্বর দলের বিপক্ষে জিতে ব্রাজিলের ফুটবলারদের উচ্ছ্বাস কমছেই না

ক্রীড়া ডেস্ক    

ব্রাজিলের ফুটবলারদের গোল উদযাপন। ম্যাচটি তারা জিতেছে ৩-০ গোলে। ছবি: সংগৃহীত

মরক্কোর সঙ্গে ড্রয়ের হতাশা কাটিয়ে হাইতির বিপক্ষে জয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। প্রতিপক্ষ ফিফা র‍্যাঙ্কিংয়ের ৮৭ নম্বর দল হলেও এবারের বিশ্বকাপের প্রথম জয় পাওয়ায় একটু বেশিই খুশি পাঁচবারের চ্যাম্পিয়নরা। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির ফুটবলারদের সরব উপস্থিতি সেটাই প্রমাণ করছে।

হাইতিকে হারানোর পর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রাজিলের ফুটবলাররা। একই সঙ্গে বিশ্বকাপের সামনের ম্যাচগুলোতে ভালো করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তাঁরা। বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে খেলার অনুভূতি জানিয়ে তরুণ ফরোয়ার্ড রায়ান লিখেছেন, ‘বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ জার্সি গায়ে চড়িয়ে বিশ্বকাপে সেটিকে প্রতিনিধিত্ব করা ছিল আমার স্বপ্ন। এখন বাস্তবতা হলো আরও কঠোর পরিশ্রম করা, যাতে ব্রাজিল জাতীয় দল সব সময় তার প্রাপ্য অবস্থানেই থাকে! ধন্যবাদ, সৃষ্টিকর্তা! এগিয়ে চলো ব্রাজিল।’

দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে ব্রুনো গিমারেস লিখেছেন, ‘ব্যক্তিগত ও দলগতভাবে সবারই দারুণ পারফরম্যান্স ছিল। আজকের পারফরম্যান্সে আমি খুশি এবং সন্তুষ্ট। সব সমর্থন ও ইতিবাচক শক্তির জন্য ধন্যবাদ। একটি লক্ষ্য সামনে রেখে আমরা সবাই একসঙ্গে। আমি তোমাকে ভালোবাসি, ব্রাজিল।’

এন্দ্রিকের পোস্টে ছিল আবেগের ছোঁয়া। তিনি লিখেছেন, ‘এই মুহূর্তের জন্য ধন্যবাদ, সৃষ্টিকর্তা। এই মুহূর্তটিকে আরও বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ জাতিকে। এটি আমার জীবনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের সমর্থন নিয়ে আমরা এগিয়ে চলেছি, আমি তোমাদের সবাইকে ভালোবাসি!’

গোলরক্ষক এদেরসন সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, ‘এখানে থাকতে পারা গর্বের, সব সময় মনোযোগী!’ অন্যদিকে লুকাস পাকেতা লিখেছেন, ‘আজকের জয়ের জন্য সৃষ্টিকর্তার মহিমা! এই জার্সি গায়ে চড়ানো একটি বিশেষ সৌভাগ্য। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ, আমরা উন্নতির পথেই আছি! এগিয়ে চলো ব্রাজিল!’

দলের প্রশংসা করতে গিয়ে অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো লিখেছেন, ‘এটাই পথ। পুরো দলের দুর্দান্ত পারফরম্যান্সে এল প্রথম জয়। এগিয়ে চলো ব্রাজিল! এ ছাড়া দানিলো, দানিলো সান্তোস, লুইজ হেনরিকে ও অ্যালেক্স সান্দ্রোও নিজেদের বার্তায় দলীয় ঐক্য, পরিশ্রম এবং এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ইয়ামাল-জাদুতেই কি জাগবে স্পেন

সুইডেনকে উল্টো পিঠ দেখিয়ে ডাচদের বড় জয়

ব্রাজিল জেগেছে, তবে...

মেসিকে ডাকছে আরও ৩ রেকর্ড

হাজারতম ম্যাচ: অন্যতম মাইলফলকের অপেক্ষায় বিশ্বকাপ

আর্জেন্টিনার খেলার মান নিয়ে প্রশ্ন তুললেন ব্রাজিল কোচ

আর্জেন্টিনার যে ফুটবলারকে ‘চুরি’ করতে চান স্পেন কোচ

‘আমরা পুরোপুরি হারিনি’, ব্রাজিলের কাছে হারের পর হাইতি কোচ

অস্ট্রিয়া ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

নকআউটে চোখ জার্মানি-আইভরি কোস্টের