হোম > খেলা > ফুটবল

ইংল্যান্ড কোচ হতে পারেন টুখেল

চেলসির কোচের পদ থেকে কিছুদিন আগেই বরখাস্ত হয়েছেন টমাস টুখেল। তবে শিগগিরই ইংল্যান্ডে ফেরার সুযোগও রয়েছে এই জার্মান কোচের। গুঞ্জন উঠেছে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব পেতে পারেন এই কোচ। গত ছয় বছর ধরে ইংলিশদের কোচ হিসেবে আছেন গ্যারেথ সাউথ গেট। বিশ্বকাপের আগে টানা ছয় ম্যাচ জয় পাচ্ছে না ইংলিশরা। সাউথ গেটের চাকরি নির্ভর করছে বিশ্বকাপে ইংল্যান্ড দলের সাফল্যের ওপর।

ইংলিশদের কোচ হিসেবে আরও বেশ কয়েকজনের নাম জড়িয়ে গুঞ্জন জোরালো হচ্ছে। তবে দৌড়ে এগিয়ে রয়েছেন টমাস টুখেলই। চেলসির হয়ে চার মাসেই চ্যাম্পিয়নস লিগ বিজয়ের সাফল্যই সবচেয়ে এগিয়ে রাখবে তাঁকে। তবে বিশ্বকাপেও ইংলিশদের কোচ হতে পারেন তিনি। সে সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ইংলিশ সংবাদমাধ্যম। যদিও সাউথ গেটের সঙ্গে ইংলিশ এফএ’র চুক্তি ২০২৪ পর্যন্ত। সাউথ গেট ছাড়াও এডি হাউ, মাওরোসিও পচেত্তিনো এবং স্টিভ কুপারের নাম শোনা যাচ্ছে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে সফলতা না পাওয়ারই পিএসজি থেকে বরখাস্ত হয়েছিলেন। পিএসজি থেকে ছাঁটাই হওয়ার এক মাসের মধ্যেই চেলসির দায়িত্ব পান। আর প্রথম সিজনেই চেলসিকে জেতান ইউরোপীয় ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের শিরোপা। ইংলিশ দলের দায়িত্ব নিলে এটিই হবে তার প্রথম জাতীয় দলের কোচ হওয়া।

আর্জেন্টিনা রাজি না হওয়াতেই বাতিল ফিনালিসিমা

মেসি কেন খেলতে নামেননি আজ

ইরান যুদ্ধে বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা

এক ম্যাচ খেলেই বাংলাদেশ দল থেকে বাদ কিউবা মিচেল

যুদ্ধ পরিস্থিতির মাঝেই বিশ্বকাপ প্লে-অফ খেলবে ইরাক

রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে দোরিয়েলতনের হ্যাটট্রিকে শীর্ষে কিংস

রিয়াল-ম্যানসিটির ম্যাচ দেখবেন কীভাবে

গোয়ায় মেয়েদের সাফে বাংলাদেশের শিরোপা ধরে রাখার অভিযান

বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে পাল্টা জবাব দিল ইরান

ইরানকে বিশ্বকাপ বর্জন করতে বলছেন ট্রাম্প