হোম > খেলা > ফুটবল

আজ আর্জেন্টিনা ম্যাচের মতো অঘটন ঘটাতে চায় সৌদি আরব

ক্রীড়া ডেস্ক    

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিল সৌদি আরব। আজ স্পেনের বিপক্ষে নামার আগে আর্জেন্টিনা ম্যাচের কথা মনে করিয়ে দিল সৌদি। ছবি: সংগৃহীত

ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—সৌদি আরবের কোচ জর্জিওস দনিস যেন এটাই বোঝাতে চেয়েছেন। স্পেনের সঙ্গে সৌদির যোজন যোজন পার্থক্য থাকলেও দনিস যে হারার আগে হেরে যাচ্ছেন না, সেটা ফুটে উঠেছে তাঁর কথায়। তিনি মনে করিয়ে দিলেন কাতার বিশ্বকাপের বহুল আলোচিত আর্জেন্টিনা-সৌদি ম্যাচের কথা।

২০২২ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও সেবার তারা টুর্নামেন্ট শুরু করেছিল সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে। পিছিয়ে পড়ে সেবার ম্যাচ জিতেছিল সৌদি। তখন মধ্যপ্রাচ্যের দলটির কোচ না থাকলেও সেই ম্যাচের কথা মনে করে দনিস এবার হুংকার ছুড়লেন। আটলান্টায় আজ স্পেনের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে সৌদি কোচ বলেন, ‘ফুটবলে অলৌকিক ঘটনা ঘটতেই পারে। আমরা এটা অনেকবার দেখেছি। ফেভারিট দলগুলো আন্ডারডগদের কাছে হেরে গেছে। বিশ্বকাপে দেখেছি, অন্য অনেক টুর্নামেন্টেও দেখেছি। আর্জেন্টিনাকে হারানোর মতো ঘটনা আমাদের রয়েছে। সেটা অনেক অনু্প্রেরণামূলক।’

২০১০ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে স্পেন একবারই ফুটবল বিশ্বকাপ জিতেছিল। কিন্তু সৌদি আরব কখনো ফাইনালে উঠতে পারেনি। র‍্যাঙ্কিংয়ে দুই দলের মাঝে ব্যবধান ৫৬। ফিফার সদ্য হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে স্পেন ও সৌদির অবস্থান ৩ ও ৫৯। তবে সৌদির চেয়ে স্পেন অনেক এগিয়ে থাকলেও এবারের বিশ্বকাপে যেসব চমক দেখা যাচ্ছে, তাতে কোনো দলই নিরঙ্কুশ ফেবারিট নয়। ১৫ জুন নবাগত কেপ ভার্দে রুখে দিয়েছে স্পেনকে। স্প্যানিশদের একের পর এক আক্রমণ রুখে দিয়েছেন কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনিয়া। আর ১৬ জুন উরুগুয়ের বিপক্ষে একটা পর্যায়ে সৌদি এগিয়ে থাকলেও ম্যাচটা ড্র হয়েছে ১-১ গোলে।

স্পেনের বিপক্ষে আগের তিন দেখায় তিনবারই হেরেছে সৌদি আরব। তবে ম্যাচ মাঠে গড়ানোর আগে হাল ছাড়তে নারাজ দোনিস। স্পেন ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে সৌদি কোচ বলেন, ‘এখন আমাদের বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে হবে। এমন টুর্নামেন্টে এসে এমন দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া আনন্দের ব্যাপার। ম্যাচগুলো উপভোগ করতে হবে। প্রতিপক্ষকে সম্মান করছি আমরা। কিন্তু যতটা প্রয়োজন তার চেয়ে বেশি সম্মান দেখানো যাবে না।’

স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে—‘এইচ’ গ্রুপের এই চার দলের পয়েন্ট ১। আজ স্পেন-সৌদি ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই নবাগত কেপ ভার্দের মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। মায়ামিতে আগামীকাল ভোর ৪টায় শুরু হবে উরুগুয়ে-কেপ ভার্দে ম্যাচ।

অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্টিনার বারবিকিউ পার্টি

ইতিহাসের পাতায় কুরাসাও গোলরক্ষক

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

ব্রাজিলের বিশ্ব রেকর্ড এখন নেদারল্যান্ডসের

দুঃসংবাদ পেল ব্রাজিল

ইকুয়েডরকে রুখে দিয়ে কুরাসাওয়ের ইতিহাস, ১৫ গোল বাঁচালেন গোলরক্ষক

নাটকীয় জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি

কোচের ‘ফলস নাইন’ বাজিতে সফল কুনিয়া

ইয়ামাল-জাদুতেই কি জাগবে স্পেন

সুইডেনকে উল্টো পিঠ দেখিয়ে ডাচদের বড় জয়