হোম > খেলা > ফুটবল

নরওয়ে ম্যাচের আগে চিন্তিত ব্রাজিল কোচ

ক্রীড়া ডেস্ক    

চিন্তিত হলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে আশাবাদাী আনচেলত্তি। ছবি: সংগৃহীত

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে ম্যাচের গুরুত্ব বিবেচনায় কিছুটা চিন্তায় আছেন তিনি। যদিও সেই চিন্তাকে উদ্বেগ হিসেবে দেখছেন না ডন কার্লো।

রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। তার আগে একটা পরিসংখ্যান বেশ ভাবাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নরওয়ের বিপক্ষে এখনো কোনো জয় নেই তাদের। এবার সে পরিসংখ্যান বদলাতে না পারলে বিশ্বকাপ যাত্রা থেমে যাবে ব্রাজিলের।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি জানাতে গিয়ে আনচেলত্তি বলেন, ‘অবশ্যই আমি চিন্তিত, কিন্তু উদ্বিগ্ন নই। কী হতে পারে, সেটা আগেভাগে ভাবার জন্য চিন্তিত থাকা স্বাভাবিক। তবে আমার আত্মবিশ্বাস আছে। আমরা উন্নতি করছি এবং আশা করি আগামীকালও আরও উন্নতি করব।’

বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলের সন্তুষ্টি আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের মতে, প্রথম ম্যাচের পর থেকে ধারাবাহিকভাবে উন্নতি করছে দল, ‘আমার মনে হয়, বল দখলে রেখে খেলার মান অনেক উন্নত হয়েছে। প্রথম ম্যাচে আমরা বল নিয়ে অনেক ভুল করেছি। এখন আমরা বল ব্যবহারে আরও নির্ভুল। ভুল পাস কম হয়েছে, সফল আক্রমণের সংখ্যাও বেড়েছে।’

নরওয়ের বিপক্ষে লুকাস পাকেতাকে পাচ্ছে না ব্রাজিল। তাঁর বিকল্প ঠিক করলেও এখনই নাম প্রকাশ করতে চান না আনচেলত্তি, ‘পাকেতার মতো খেলোয়াড় আমাদের নেই। দানিলো ভিন্ন ধরনের, মার্তিনেল্লি একজন উইঙ্গার। তাই এখনো ভাবার সময় আছে। যদিও সবাই যেমন বলে, আমি বিষয়টা ভেবে ফেলেছি, সমাধানও করে ফেলেছি। এমন সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস।’

ফেবারিট দলগুলোর বিপক্ষে প্রতিপক্ষের চমক দেখানোর সুযোগ আছে কি না, এই প্রশ্নের জবাবে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের প্রসঙ্গে টেনে আনেন আনচেলত্তি, ‘কে ভেবেছিল, আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে এতটা ভুগবে? কেউই না। আধুনিক ফুটবল এমনই। এটা আর্জেন্টিনার ব্যর্থতা নয়, বরং কেপ ভার্দে, তাদের খেলোয়াড় ও কোচকে অভিনন্দন জানানো উচিত। তারা দারুণ একটি ম্যাচ খেলেছে।’

মিসর ম্যাচে কোন একাদশ নিয়ে নামবে আর্জেন্টিনা

ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ

হারের পর ফ্রান্সের দিকে অভিযোগের আঙুল তুললেন প্যারাগুয়ে কোচ

বিশ্বকাপে ব্রাজিলের নতুন অস্ত্র ড্রোন-এআই

প্যারাগুয়েকে হারিয়ে এমবাপ্পে বললেন, প্রয়োজনে আমরাও হাত নোংরা করতে পারি

এমবাপ্পের গোলে শেষ আটে ফ্রান্স

ব্রাজিলের সামনে অজেয় নরওয়ে

হৃদয় জিতেছে কেপ ভার্দে

ব্রাজিল আগের মতো আর বড় ফেবারিট নয়, বলছে নরওয়ে

কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো