হোম > খেলা > ফুটবল

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি

ক্রীড়া ডেস্ক    

ইংল্যান্ড ফুটবল দলের অনুশীলনের সরঞ্জাম চুরি হয়েছে। ছবি: এএফপি

ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান এখনো শুরু হয়নি। তবে এর আগে বাজে এক অভিজ্ঞতার মুখোমুখি হলো টমাস টুখেলের ইংল্যান্ড। যে বিশ্বকাপ সামনে রেখে হ্যারি কেইন, মার্কাস রাশফোর্ডরা অনুশীলন করবেন, সেটা করার সুযোগ পাবেন কী করে! কানসাস সিটিতে অনুশীলন করার আগে ফুটবলারদের বুট চুরি হয়ে গেছে।

বাংলাদেশ সময় আজ বিকেলে সোয়োপ সকার ভিলেজে অনুশীলন করার কথা ছিল। এর আগে তারা ফ্লোরিডার প্রাক্‌-টুর্নামেন্ট ক্যাম্পে তাদের অনুশীলন চলছিল। কিন্তু গাড়িতে সরঞ্জাম পরিবহনের সময় চুরির ঘটনা ঘটেছে। ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে বুটসহ কিছু জিনিস গাড়ি থেকে চুরি হয়েছে।

কানসাস সিটি পুলিশ বিভাগ ব্রিটিশ এক সংবাদমাধ্যমকে চুরির বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে কানসাস পুলিশ বলেছে, ‘আমরা সম্ভাব্য চুরির ঘটনা তদন্ত করছি। কানসাস সিটিতে আসা একটি দলের গাড়ি থেকে কিছু সরঞ্জাম নিখোঁজ থাকার বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত এখনো চলছে।’ ইংল্যান্ডের ফুটবল সংস্থা (এফএ) ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনকে নিশ্চিত করেছে চুরির ঘটনা। তবে ব্যাপারটি পুলিশ তদন্ত করছে বলে এফএ বিস্তারিত তথ্য দিতে পারেনি। আবার বিবিসি জানিয়েছে, এরই মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এবারের বিশ্বকাপে ইংল্যান্ড পড়েছে ‘এল’ গ্রুপে। পরশু ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টুখেলের দল। ২৩ ও ২৭ জুন ঘানা ও পানামার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে ইংল্যান্ড।

আর্জেন্টিনার অনুশীলনে নাটকীয়তা: গ্লাভস খুললেন মার্তিনেস, শেষে দিলেন ইতিবাচক বার্তা

বিশ্বকাপের মাসকটের পোশাকে পুলিশ, টেরই পেল না মাদক কারবারি

বিশ্বকাপের কোচদের আয়ের হিসাব: সবার ওপরে আনচেলত্তি, স্কালোনি কোথায়

বদলে গেল আইভরি কোস্ট-ইকুয়েডর ম্যাচের রেফারি

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

কেমন ছক কষেছেন আনচেলত্তি

ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ইরানের অনুশীলন ভেন্যুর কাছ থেকে গলিত লাশ উদ্ধার

উড়ন্ত জয়ে বিশ্বকাপ শুরু করল যুক্তরাষ্ট্র

ব্রাজিলের জন্য আনচেলত্তিই কেন সঠিক, উত্তরে যা বললেন তিনি