হোম > খেলা > ফুটবল

জার্মানিকে একাই জেতাতে পারবে ফুলক্রুগ, বলছেন ফ্লিক

কাতার বিশ্বকাপের তিক্ত স্মৃতির পর গতকালই প্রথম ম্যাচ খেলেছে জার্মানি। নিকলাস ফুলক্রুগের জোড়া গোলে পেরুকে সহজেই হারিয়েছে জার্মানি। জার্মানদের একাই ফুলক্রুগ জেতাতে পারবেন বলে মনে করেন দলটির কোচ হ্যান্সি ফ্লিক।

মেওয়া অ্যারেনাতে গতকাল পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে জার্মানি। পেরুকে ২-০ গোলে হারিয়েছে জার্মানরা। জার্মানদের ২টি গোলই করেছেন ফুলক্রুগ। ১২ মিনিটে কাই হ্যাভার্টজের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফুলক্রুগ। এরপর ৩৩ মিনিটে আবারও ফুলক্রুগের ডান পায়ের জাদু। এবার অ্যাসিস্ট করেছেন মারিয়াস ভলফ। জোড়া গোল করা ফুলক্রুগকে প্রশংসায় ভাসিয়েছেন ফ্লিক। স্কাই স্পোর্টকে জার্মান কোচ বলেন, ‘নিকোলাস খুব বিশেষ এক খেলোয়াড়। সে খুবই আত্মবিশ্বাসী। সে জিততে চায় এবং সে একাই দলকে টেনে নিতে পারে। সে থাকলে দল অনেক চাঙা হয়ে ওঠে। নিকোলাসের যে অবস্থা ছিল, তাতে আরও ভালো খেলতে পারত। তবে সে গোলের জন্য চেষ্টা করেছে এবং গোল পেয়েছে।’

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৫ গোল করেন ফুলক্রুগ। গত ছয় বছরে ফুলক্রুগের মতো প্রথম পাঁচ ম্যাচে ৫ গোল করা জার্মানির আরেক ফুটবলার হলেন সান্দ্রো ওয়াগনার। ২০১৭ তে ৫ ম্যাচে ৫ গোল করেছিলেন ওয়াগনার।

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির

ক্লাবহীন এক গোলরক্ষকের কাছেই হার মানল ব্রাজিল

নরওয়ের গোলরক্ষককে নেইমারের জবাব, ‘আমার সঙ্গে এসব চলবে না’

নাটকীয়তার পর মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে হালান্ড বললেন, সৃষ্টিকর্তার উপহার

‘আমি কখনো দায়িত্ব থেকে পালিয়ে যাইনি’

পেনাল্টি মিস করে ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার

ব্রাজিলের প্রথম পেনাল্টি কেন ভিনি নেননি, জবাব দিলেন কোচ

ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েও আফসোস হচ্ছে হালান্ডের

অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার, ‘এখানেই শুরু, এখানেই শেষ’